মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ১০টি ইউনিয়নের চার শতাধিক কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএসপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলার সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST