সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদপ্তরের জেলা সমাজসেবা কার্যালয়, পিরোজপুর কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক ও অলাভজনক এবং সমাজকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংস্থা বঙ্গাব্দ ফাউন্ডেশন-এর আনুষ্ঠানিক অগ্রযাত্রা ও স্বাধীনতা কাপ শিশুকিশোর ফুটবল টুর্ণামেন্টের পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) নেছারাবাদ উপজেলার বঙ্গাব্দ কার্যালয় প্রাঙ্গনে বিকাল ৩টায় এ অনুষ্ঠানের মাধ্যমে কর্মক্ষম হতে দরিদ্র ৭জন নারী প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন, শারীরিক প্রতিবন্ধী ৬ জনকে হুইল চেয়ার এবং কয়েকটি পরিবারে ৬ বান ঢেউটিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইব্রাহিম খলিল, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, পিরোজপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহাবুব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর। মুহাম্মদ জায়েদুল করিম নোমান, আহবায়ক (ভারপ্রাপ্ত) ১০নং সারেংকাঠী ইউনিয়ন বিএনপি, মো গোলাম আযম আছলাম, সভাপতি ইউনিয়ন জামায়াত, মো মারুফ হোসেন, সভাপতি ৬নং দৈহারী ইউনিয়ন বিএনপি, মো আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব ইউনিয়ন বিএনপি। এছাড়াও স্হানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শামসুল আলম আকন, বিশিষ্ট শিক্ষাবিদ ও শ্রদ্ধেয় সাবেক প্রধান শিক্ষক। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সেক্রেটারি কাজী মাহমুদুর রহমান রাজিব।
স্বাগত বক্তব্যে কাজী রাজিব লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন- বঙ্গাব্দ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক এবং সমাজকল্যানমূলক, স্বেচ্ছাসেবী সংগঠন। এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধিশালী অবক্ষয়মুক্ত একটি মানবিক সমাজ গঠন করাই এর লক্ষ্য। দরিদ্র জনগোষ্ঠী এবং সমাজের অনগ্রসর শিশু, নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থা ও ভবিষৎ জীবনের ইতিবাচক মান উন্নয়নে সচেতন নাগরিক, ছাত্রশিক্ষক তথা সর্বস্তরের সকল শ্রেনী পেশার মানুষের সমন্বয়ে সমন্বিত প্রচেষ্টায় প্রকল্প প্রনয়ণ ও বাস্তবায়ন করাই এ সংস্থার মূল লক্ষ্য। সংগঠনটি অত্র এলাকার এতিম, পথশিশু, প্রতিবন্ধী, হত দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়ন এবং মৌলিক মানবাধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ’র সন্তুষ্টি অর্জনে মানবিক কার্যক্রম পরিচালনা করতে সর্বদা সচেষ্ট থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST