১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার সকাল
৯ টায়,মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থীদের পবিত্র কুরআন ছবক প্রদান অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ,অত্র মাদ্রাসারপ্রধান শিক্ষক হযরত মাওলানা আব্দুল মমিন ।
সঞ্চালনায় সিনিয়র শিক্ষক মোঃআলম সিদ্দিকী।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,অত্র মাদ্রাসার বিদায়ী সাবেক সহকারী প্রধানশিক্ষক হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আলী হায়দার ।
সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকী ,বাঘড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক ,হযরত মাওলানা আব্দুল কাইয়ুম ,
অত্র মাদ্রাসার ,নূরানী বিভাগের শিক্ষক হযরত মাওলানা বেলাল হোসাইন ,
আরো উপস্থিত ছিলেন , বাঘরা তালুকদার বাড়ি বাইতুল হামদ জামে মসজিদের পরিচালনা পর্ষদের সেক্রেটারি আব্দুল আজিজ বেপারী ,অভিভাবক আব্দুল জলিল মোল্লা,চান মিয়া ,জহিরুল ইসলাম ,শিক্ষক মাওলানা মোঃ শেখ রাসেল,মোঃ রিমন হোসেন,মোঃ সুমন দেওয়ান,সাবরিনা আক্তার,কামরুন্নাহার পলি,মাহফুজা আক্তার বন্যা,শিউলি আক্তার,সামিয়া আক্তার সহ আমন্ত্রিত অতিথি ,শিক্ষক-সহপ্রায় ২৫০ শিক্ষার্থী ।
ছবক প্রদান পূর্বে অত্র মাদ্রাসার সাবেক সহকারি প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আলী হায়দারকে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বিদায় জানানোর পর ছবক প্রদান করেন প্রধান শিক্ষক হযরত মাওলানা আব্দুল মমিন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূরানী বিভাগের শিক্ষক হযরত মাওলানা বেলাল হোসাইন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST