ভোলা প্রতিনিধি, তানজিল হোসেন
২৩ এপ্রিল ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে কাফনের কাপড় রেখে হুমকি: নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবার

 

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মিস্ত্রী বাড়ি এলাকায় গভীর রাতে রহস্যজনকভাবে কাফনের কাপড়, আতর, সাবান ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে আমিনুল ইসলামের পরিবার। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী আমিনুল ইসলাম অভিযোগ করে জানান, জমি ক্রয়কে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জের ধরে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, বোন আনোয়ারা ও বোন জামাই সিরাজ জমি বিক্রির কথা বলে তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা নেন। সে সময় তিনি প্রবাসে থাকায় আনুষ্ঠানিকভাবে দলিল সম্পন্ন না হলেও তাকে বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়।

পরবর্তীতে দেশে ফিরে তিনি পাশের আরও কিছু জমি কিনে নতুন করে বসতঘর নির্মাণ শুরু করলে বিরোধ দেখা দেয়। আমিনুলের অভিযোগ, তার ভাগিনা আকতার, সুজন ও শুভ (পিতা: সিরাজ) নির্মাণকাজে বাধা দেন।

এরই মধ্যে এক সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি দেখতে পান, তার বাড়ির এক কোণায় কাফনের কাপড়, আতর, সাবান এবং একটি চিরকুট রাখা রয়েছে। চিরকুটে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় আমিনুল ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আকতার বলেন, “জমিটি আমাদের। মানবিক কারণে তাকে থাকতে দেওয়া হয়েছিল। এখন তিনি বিল্ডিং নির্মাণ করতে গেলে আমরা বাধা দিয়েছি। তবে কাফনের কাপড় কে বা কারা রেখেছে, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।”

স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে সালিশি রায় উপেক্ষা করে জমি নিয়ে নতুন সংঘাত—প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

পুষ্টি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার”: কালুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের জমকালো সূচনা

ঘাটে তৃষ্ণা মিটবে পথচারীদের: মানবিক উদ্যোগে পাশে পিএম ফারুক

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ময়মনসিংহে বিভাগীয় আয়োজন

 পৃথক অভিযানে রাজধানীর ডেমরা ও মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড এবং ম্যাগাজিন ও গুলি সহ বিদেশী অস্ত্র উদ্ধার

নালিতাবাড়ীতে বিনামূল্যে দুই শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা

ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলা, থানায় মামলা দায়ের

শ্রীনগরে সন্ধ্যা সাতটার পরও দোকান খোলা

সরকারের নিবন্ধিত যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পেলো `ইয়ুথ ফর দ্যা সুন্দরবন নেছারাবাদ

রাতের আঁধারে কাফনের কাপড় রেখে হুমকি: নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবার

১০

রাজবাড়ীর কালুখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

১১

ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ চকবাজার ও কেরাণীগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও নকল প্রসাধনী জব্দ

১২

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ০৭টি বোতল নেশা জাতীয় মাদক ইসকাফসহ একজন মহিলা মাদক কারবারি গ্রেপ্তার

১৩

পরিচয়হীন অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করলেন বালিয়াকান্দির ইউএনও

১৪

বানিয়াচং উপজেলায় মধ্যরাতে বিথঙ্গল আখড়া বাজারে আগুন, ১০টি দোকান পুড়ে ছাই

১৫

আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা

১৬

পটিয়া নাইখাইনে গরু চুরি হওয়ায় উল্টো ভুক্তভোগী কৃষক হয়রানি শিকার

১৭

শ্রীনগরে সুষ্ঠু সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষা ২০২৬ বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত

১৮

মামলার সাক্ষী হওয়ায় হামলার শিকার জহির—লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর দাপট, নিরাপত্তাহীনতায় পরিবার

১৯

৩৩ বছরে পদার্পণ—সংবাদে সত্য, সাহসে দৃঢ় ‘দৈনিক আজকের ভোলা’

২০

Design & Developed by: BD IT HOST