২১ এপ্রিল মঙ্গলবার পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পেলো `ইয়ুথ ফর দ্যা সুন্দরবন নেছারাবাদ’। অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ আব্দুল হাই মল্লিক ও সহকারী পরিচালক জনাব মমিনুল হক বকাউল সংগঠনের দায়িত্বশীলদের হাতে নিবন্ধন সনদ তুলে দেন।
এসময় সংগঠনের সভাপতি-সুবর্ণা আক্তার,
সাধারণ সম্পাদক-হারিসুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোসাঃ ফাহিমা, সাংগঠনিক সম্পাদক- রিয়াদুল ইসলাম ও দপ্তর সম্পাদক-রাজু আহম্মেদ রাজ উপস্থিত ছিলেন।
সংগঠনটির ভবিষ্যৎ পথচলার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে দায়িত্বশীলরা জানান, পরিবেশ সংরক্ষণ, শিক্ষার বিস্তার, যুবকদের সামাজিক কাজে সম্পৃক্ত করা, যুব নেতৃত্ব গঠন, সুন্দরবনের ইকো সিস্টেমের উন্নতিতে কাজ করাসহ স্থানীয় যেকোনো সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করাই তাদের মূল লক্ষ্য। সংগঠনটির ভবিষ্যৎ পথচলায় সবার সহযোগিতা,পরামর্শ ও দু’আ প্রত্যাশা করেছে সংগঠনটির দায়িত্বশীল সদস্যরা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST