বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা সন্ধ্যা সাতটার পর খাবারের রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ থাকার নির্দেশনা শ্রীনগর উপজেলা প্রশাসন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন মৌখিকভাবে প্রচার করলেও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন বাজারে , রাস্তার পাশে ফুটপাতে, বিভিন্নপাড়া মহল্লায় অবস্থিত দোকানিরা সরকারের নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রেখে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন ।
দোকানিরা জানান,গ্রীষ্মের গরমের কারণে দিনের বেলা প্রয়োজন ছাড়া কেউ দোকানে না আসায়বিক্রি কম অপরদিকে গ্রাম অঞ্চলের মানুষ বেশির ভাগই শ্রমজীবী দিনের বেলা তারা মাঠে-ঘাটে, ফসলের জমিতে কাজে ব্যস্ত থাকেন সন্ধ্যার পর দৈনিক প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে আসেন।
তাই দোকানিরা বাধ্য হয়ে সরকারি নির্দেশনা সত্বেও ক্রেতাদের সুবিধার্থে দোকান খুলে রাখছেন ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST