ময়মনসিংহ জেলা প্রতিনিধ
২৩ এপ্রিল ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ময়মনসিংহে বিভাগীয় আয়োজন

 

ময়মনসিংহ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর বিভাগীয় পর্যায়ের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের বাস্তবায়নে এ র‍্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ডাঃ প্রদীপ কুমার সাহা।

সভাপতির বক্তব্যে ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পুষ্টি খাতে বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, সুষম খাদ্য গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসেবার সহজলভ্যতা নিশ্চিত করার মাধ্যমে অপুষ্টি দূর করা সম্ভব। তিনি আরও বলেন, শিশু, কিশোর-কিশোরী ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে পুষ্টি কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।

তিনি সকলকে পুষ্টিকর খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্যবান জাতি গড়তে পুষ্টির কোনো বিকল্প নেই। পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) মোঃ মতিউর রহমান, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডঃ মনোরঞ্জন ধর। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লৌহজংয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

সিরাজদিখানে জাতীয়তাবাদী প্রচার দলের ৫৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তৃণমূলের আস্থায় এগিয়ে আলমগীর হোসেন: লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থিতায় জোরালো অবস্থান

লক্ষ্মীপুরে সালিশি রায় উপেক্ষা করে জমি নিয়ে নতুন সংঘাত—প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

পুষ্টি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার”: কালুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের জমকালো সূচনা

ঘাটে তৃষ্ণা মিটবে পথচারীদের: মানবিক উদ্যোগে পাশে পিএম ফারুক

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ময়মনসিংহে বিভাগীয় আয়োজন

 পৃথক অভিযানে রাজধানীর ডেমরা ও মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড এবং ম্যাগাজিন ও গুলি সহ বিদেশী অস্ত্র উদ্ধার

নালিতাবাড়ীতে বিনামূল্যে দুই শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা

ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলা, থানায় মামলা দায়ের

১০

শ্রীনগরে সন্ধ্যা সাতটার পরও দোকান খোলা

১১

সরকারের নিবন্ধিত যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পেলো `ইয়ুথ ফর দ্যা সুন্দরবন নেছারাবাদ

১২

রাতের আঁধারে কাফনের কাপড় রেখে হুমকি: নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবার

১৩

রাজবাড়ীর কালুখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

১৪

ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ চকবাজার ও কেরাণীগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও নকল প্রসাধনী জব্দ

১৫

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ০৭টি বোতল নেশা জাতীয় মাদক ইসকাফসহ একজন মহিলা মাদক কারবারি গ্রেপ্তার

১৬

পরিচয়হীন অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করলেন বালিয়াকান্দির ইউএনও

১৭

বানিয়াচং উপজেলায় মধ্যরাতে বিথঙ্গল আখড়া বাজারে আগুন, ১০টি দোকান পুড়ে ছাই

১৮

আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা

১৯

পটিয়া নাইখাইনে গরু চুরি হওয়ায় উল্টো ভুক্তভোগী কৃষক হয়রানি শিকার

২০

Design & Developed by: BD IT HOST