মুন্সীগঞ্জের লৌহজংয়ে টাকার লোভ দেখিয়ে ভুট্টা জমিতে নিয়ে প্রতিবন্ধি কিশোরীকে জোর পূর্বতক ধর্ষনের ঘটনায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোড় ৫টার দিকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল মামুন ফরাজী । পটুয়াখালী জেলার, বাউফল উপজেলার, চরবাদকাটি গ্রামের স্থায়ী বাসিন্দ। বর্তমানে অভিযুক্ত লৌহজং উপজেলার বাশিরা গ্রামে বসবাস করেন। এর আগে গত মঙ্গবার (২১ এপ্রিল) উপজেলার বাশিরা গ্রামে ওই প্রতিবন্ধি মেয়েটির বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে টাকার লোভ দেখিয়ে ভুট্টা জমির ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে । এলাকাবাসী টের পেয়ে প্রতিবন্ধিকে উদ্ধার করলেও অভিযুক্ত পালিয়ে যায়।এ ব্যাপারে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন , এক প্রতিবন্ধি ১৬ বছরের কিশোরীকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের ভূট্টা খেতে নিয়ে ধর্ষণের ঘটনায় ভুু্ক্তভোগীর মা বাদী হয়ে ২২ এপ্রিল রাতে অভিযোগ করার সাথে সাথে আজ ভোর ৫টার দিকে ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST