মোঃ স্বপন বেপারী
৩০ মে ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন, সংঘর্ষে আহত দুই তরুণ

 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দুই ঘটনায় দুই কিশোর আহত হয়েছেন। এর মধ্যে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা এবং অপরটি মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষের ঘটনা।
শনিবার (৩০মে) রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের ওমপাড়া এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অপরদিকে শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও ফুটওভার ব্রিজের সামনে একটি মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহতরা হলেন— যশোরের মনিরামপুর উপজেলার জারিফ (১৭) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সাদ হাসান (১৭)। তাদের মধ্যে একজন মোটরসাইকেলের চালক এবং অপরজন পেছনের আরোহী ছিলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুই ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচলে কোনো দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম খোকন বেপারী ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শ্রদ্ধাঞ্জলি

ঝালকাঠিতে ইয়াসের যুব উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ

শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রামগ‌ড়ে আ‌লোচনা সভা

রাজৈরের সন্তান রিপন শেখ লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সংর্বধনা

নেছারাবাদে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী ইলিয়াসকে সেলাই মেশিন ও ৩ অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা

শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি

১০

মতলব উত্তরে এসএসসি ২০০৫ ও এইচ এসসি ০৭ ব্যাচের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

১১

শিবগঞ্জে সুন্দর হাতের লেখা চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

ধর্মপাশায় শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে পালিত হলো মতিউর রহমান তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী

১৩

মতলব উত্তরে এসএসসি ২০০৫ ও এইচ এসসি ০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৪

বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

১৫

মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার ২২টি গুরুত্বপূর্ণ স্থানে কোরবানির বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

১৬

 মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার অন্তর্গত রিকাবীবাজার এলাকায় চলমান পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন মুন্সীগঞ্জ  জেলা প্রশাসক

১৭

শ্রীনগরে ঢাকা দোহার সড়কে কোরবানির বর্জ্য পরিবেশ দূষিত

১৮

মধ্যনগরে ত্যাগের শিক্ষা ছড়ালো মাদ্রাসাতুল ইনসাফ আদ-দ্বীনিয়া, ৫০০ পরিবারে কুরবানির গোশত বিতরণ

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন, সংঘর্ষে আহত দুই তরুণ

২০

Design & Developed by: BD IT HOST