শফিকুল ইসলাম শফিক  সুনামগঞ্জ,প্রতিনিধি
৩০ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে পালিত হলো মতিউর রহমান তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজনীতি ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম মতিউর রহমান তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে পালিত হয়েছে।

দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে পারিবারিক আয়োজনে কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মতিউর রহমান তালুকদার শুধু রাজনীতিক ছিলেন না, ছিলেন ধর্মপাশার একজন পরিচিত সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে এলাকার অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর নেতৃত্ব ও মানবিক কাজের জন্য স্থানীয়দের কাছে তিনি ছিলেন আস্থার প্রতীক।

তিনি ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এম এ রেজা পহেলের বাবা হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন।

মিলাদ মাহফিল শেষে ছেলে এম এম এ রেজা পহেল বলেন, “আব্বা সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। রাজনীতি ও সমাজসেবায় তাঁর একমাত্র লক্ষ্য ছিল অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। আমরা চেষ্টা করছি তাঁর দেখানো পথে চলতে। সবার কাছে আব্বার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

মোনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত, পরিবারের শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মতিউর রহমান তালুকদারের রেখে যাওয়া আদর্শকে ধরে রেখেই তারা সমাজসেবার কাজ চালিয়ে যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম খোকন বেপারী ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শ্রদ্ধাঞ্জলি

ঝালকাঠিতে ইয়াসের যুব উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ

শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রামগ‌ড়ে আ‌লোচনা সভা

রাজৈরের সন্তান রিপন শেখ লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সংর্বধনা

নেছারাবাদে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী ইলিয়াসকে সেলাই মেশিন ও ৩ অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা

শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি

১০

মতলব উত্তরে এসএসসি ২০০৫ ও এইচ এসসি ০৭ ব্যাচের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

১১

শিবগঞ্জে সুন্দর হাতের লেখা চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

ধর্মপাশায় শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে পালিত হলো মতিউর রহমান তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী

১৩

মতলব উত্তরে এসএসসি ২০০৫ ও এইচ এসসি ০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৪

বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

১৫

মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার ২২টি গুরুত্বপূর্ণ স্থানে কোরবানির বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

১৬

 মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার অন্তর্গত রিকাবীবাজার এলাকায় চলমান পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন মুন্সীগঞ্জ  জেলা প্রশাসক

১৭

শ্রীনগরে ঢাকা দোহার সড়কে কোরবানির বর্জ্য পরিবেশ দূষিত

১৮

মধ্যনগরে ত্যাগের শিক্ষা ছড়ালো মাদ্রাসাতুল ইনসাফ আদ-দ্বীনিয়া, ৫০০ পরিবারে কুরবানির গোশত বিতরণ

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন, সংঘর্ষে আহত দুই তরুণ

২০

Design & Developed by: BD IT HOST