মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর,‘আমাদের দাবি ভবেরচর টু কালিপুর ব্রিজ চাই মতলব উত্তর’ এই স্লোগান নিয়ে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার এসএসসি ২০০৫ ও এইচ এসসি ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩০মে) উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে দিনব্যাপী ছিল আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্রসহ নানা আয়োজন।
এতে মতলব উত্তর – মতলব দক্ষিণসহ বিভিন্ন জেলা উপজেলার ৪১টি বিদ্যালয়ের রেজিস্ট্রেশনকৃত ২০০৫ ও এইচ এসসি ২০০৭ ব্যাচের প্রায় ৩ শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশ নেন।
প্রাক্তন ছাত্র মোঃ মিজানুর রহমান (রিপন),সরকার নুর উদ্দিন (শান্ত),মিয়াজী আল মামুন হোসেন ( সুমন),মোঃ সোহান সরকা, মোঃ শাহাদাৎ হোসেন (বাবু),মোঃ আমানুল্লাহ বেপারী, মোঃ রফিকুল ইসলাম (সবুজ),মোঃ মাইদুল ইসলাম, মোঃ মিনহাজ উদ্দিন, মোঃ মুনসুর আহমেদ মাষ্টার, মোঃ সুমন মাষ্টার, মোঃ জিসান আহমেদ,লিটন সরকার, মোঃ ফারজানুল হক (ডিনার)ও কাইমুল ইসলাম সজীব এর সার্বিক আয়োজনে ও ইঞ্জিনিয়ার মো: বুলবুল, মো: মোহন মোল্লা, মো: রবিউল মাষ্টার,মো: জানিবুল আলম,ও পিন্টু সরকারের পরিচালনায় এসএসসি ২০০৫ ও এইচ এসসি ০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও র্যাফল ড্র এর বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় ৷
এসএসসি ২০০৫ ও এইচ এসসি ০৭ ব্যাচের এই মিলন মেলা অনুষ্ঠান অব্যাহত থাকবে এবং আগামী দিনে জেলা পর্যায়ে বৃহৎপরিসরে এই মিলন মেলার আয়োজন করা হবে বলে জানান এসএসসি ২০০৫ ও এইচ এসসি ০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনীতে অংশ গ্রহনকৃত প্রাক্তন ছাত্র-ছাত্রীগণ ৷