পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি
৩০ মে ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি

 

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক এনাম এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী নেতৃত্ব এবং স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ করেছিল। স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে তিনি দেশের অর্থনীতি পুনর্গঠন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্পায়ন, গ্রামীণ উন্নয়ন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের শক্তি নিহিত রয়েছে দেশের জনগণের মধ্যে। তাই তিনি তৃণমূল পর্যায়ের উন্নয়ন, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ এবং উৎপাদনমুখী অর্থনীতি গঠনে গুরুত্ব দিয়েছিলেন। তাঁর প্রবর্তিত কর্মসূচিগুলো আজও দেশের উন্নয়নের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।
শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং আত্মনির্ভরশীলতা। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি ৩০মে, শনিবার, বিকাল ৪টায়, পটিয়া মিনা কনভেনশন সেন্টারে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এনামুল হক এনাম এমপি আরও বলেন, আমাদের অঙ্গীকার হোক দেশপ্রেম, সততা, ন্যায়নীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে আমরা তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নিজেদের নিয়োজিত রাখব।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এম এস সি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমিশনার আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, সৈয়দ মনির আহমেদ সেলিম, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দিন, হাজী আবুল বশর সওদাগর, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন রেজাউল করিম মিজান, উপজেলা ও পৌরসভা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলার ১৭টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, পৌরসভার ৯টি ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ প্রমূখ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম খোকন বেপারী ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শ্রদ্ধাঞ্জলি

ঝালকাঠিতে ইয়াসের যুব উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ

শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রামগ‌ড়ে আ‌লোচনা সভা

রাজৈরের সন্তান রিপন শেখ লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সংর্বধনা

নেছারাবাদে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী ইলিয়াসকে সেলাই মেশিন ও ৩ অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা

শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি

১০

মতলব উত্তরে এসএসসি ২০০৫ ও এইচ এসসি ০৭ ব্যাচের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

১১

শিবগঞ্জে সুন্দর হাতের লেখা চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

ধর্মপাশায় শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে পালিত হলো মতিউর রহমান তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী

১৩

মতলব উত্তরে এসএসসি ২০০৫ ও এইচ এসসি ০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৪

বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

১৫

মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার ২২টি গুরুত্বপূর্ণ স্থানে কোরবানির বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

১৬

 মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার অন্তর্গত রিকাবীবাজার এলাকায় চলমান পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন মুন্সীগঞ্জ  জেলা প্রশাসক

১৭

শ্রীনগরে ঢাকা দোহার সড়কে কোরবানির বর্জ্য পরিবেশ দূষিত

১৮

মধ্যনগরে ত্যাগের শিক্ষা ছড়ালো মাদ্রাসাতুল ইনসাফ আদ-দ্বীনিয়া, ৫০০ পরিবারে কুরবানির গোশত বিতরণ

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন, সংঘর্ষে আহত দুই তরুণ

২০

Design & Developed by: BD IT HOST