নেছারাবাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ৩০ মে দুপুর ৩ ঘটিকায় স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমী মিলনায়তনে উপজেলা বিএনপি আয়েজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মন্জুর সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য কেন্দ্রীয় বিএনপি ও জেলা পরিষদ প্রশাসক, পিরোজপুর। সভাপতিত্ব করেন জনাব নজরুল ইসলাম খাঁন, আহবায়ক পিরোজপুর জেলা বিএনপি। সঞ্চালনা করেন- জনাব সাইদুল ইসলাম কিসমত, সদস্য সচিব পিরোজপুর জেলা বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- শেখ মুজিব কখনোই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেননি তিনি আত্মসমর্পণ করে ছিলেন প্রকৃত যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। পরবর্তীতে সিপাহী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত রাষ্ট্র গঠনে কৃষি বিপ্লবের কাজ শুরু করেন। বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা সহ বিচার বিভাগের স্বাধীনতা প্রদান করে জাতীয় এবং আন্তর্জাতিক মহলে প্রশংসা পেতে শুরু করেন।আন্তর্জাতিক অপশক্তি ইর্শান্বিত হয়ে ১৯৮১ সালের ৩০ মে সেনা সদস্যদের প্রভাবিত করে এই মহান নেতার হত্যাকান্ড ঘটানো হয়। আমরা ওনার শহীদি আত্মার মাগফিরাত কামনা করি। তার আদর্শ থেকে আমরা কখনোই বিচ্যুত হবনা।
দোয়া অনুষ্ঠানে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া, প্রধান মন্ত্রীর জন্য দোয়া এবং নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদের অসুস্থ্যতার জন্য দোয়া করা হয়।
তিনি সতর্কতা উল্ল্যেখ করে বলেন, আজকের শেষ কথা দল করলে কোন গ্রুপিং করা যাবেনা। এটা মাথায় রেখে সবাইকে রাজনীতি করতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলম, সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন তালুকদার সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST