মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন ১নং ওর্য়াড কাঁমারগাও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃনুরুল ইসলাম খোকন বৃহস্পতিবার ২৮ মে বিকাল ৫.৫০ নিজ বাড়িতে ইন্তেকাল করেন ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
নিকটতম আত্মীয়-স্বজন স্থানীয়রা শেষ বারের মতো তাকে দেখতে তার বাড়িতে ভিড় জামান । মৃত্যুকালে তিনি স্ত্রী জরিনা ইসলাম (৭০), দুই ছেলে হাসিবুল হাসান শান্ত , মেহেদী হাসান সানি , মেয়ে শাহনাজ আক্তার হ্যাপি
সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুম নূরুল ইসলাম খোকন ছিলেন কামারগাও মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রতিষ্ঠাতা । এছাড়াও তিনি প্রতিষ্ঠা করেন বাইতুল রসূল জামে মসজিদ।
২৯ মে বাদ জুম্মা নিজ বাড়ির মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম খোকনের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন,শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার হাছিবুর রহমান ,এস আই কাদির
আরও উপস্থিত ছিলেন,
ভাগ্যকুল ইউনিয়ন ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ শামসুজ্জামান মুন্সী ,ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত,বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী
ভাগ্যকুল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা, শ্রীনগর থানা পুলিশ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
গার্ড অব অনার শেষে মরহুমে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ।
বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম খোকনকে কামারগাও কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST