“শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই, শিশুর জীবনের নিরাপত্তা চাই” এই স্লোগানে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, শিশু ও নারী নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে রাজপথে নামল মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখা।
আজ সোমবার বিকেলে শহরের আলফাত স্কয়ারে আয়োজিত মানবন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জুনেদ আহমেদ। সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল।
মানবন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিএম মিলন, সহ-সভাপতি জ্যোতির্ময় দাস চপল, আশরাফ হোসেন লিটন, অ্যাড. মো. আজমল হোসেন, মো. মোশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মহিলা বিষয়ক সম্পাদক হালুফা আক্তার হেপি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জুশেদা আক্তার এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি রিংকু চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিশু ও নারীর ওপর নির্যাতন বেড়ে যাওয়া সমাজের জন্য চরম লজ্জার। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবিও জানান তারা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST