শফিকুল ইসলাম শফিক সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৩ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

র‍্যাব-৯, সিলেটের সদর দপ্তর থেকে ২৬ মে ২০২৬ তারিখে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল ২৬ মে রাত ১টা ৩০ মিনিটের দিকে বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের বেড়েরগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়ির ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. এরশাদ আলী (৪২)। তিনি বিশ্বম্ভরপুর থানার বেড়েরগাঁও গ্রামের মো. জাল উদ্দিনের ছেলে।

জিজ্ঞাসাবাদে এরশাদ আলী স্বীকার করেন, তার হেফাজতে বিদেশি মদ রয়েছে। পরে তার দেখানো মতে ঘরের খাটিয়ার নিচে রাখা দুটি কালো পলিথিন থেকে ৪৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা

মেহেরপুরে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ পৌঁছে দিলেন এমপি তাজউদ্দীন খান

পদ্মায় গরুবাহী ট্রলারডুবি: ২৪ ঘণ্টা পেরিয়েও নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান মেলেনি

ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও প্রতিশ্রুতির বার্তা: সম্ভাব্য মধ্যনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক

হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে  গ্রেফতার ৪

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৩ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের

মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শফিকুল ইসলাম শফিক

ঈদে পদ্মাসেতু পারাপারে নেই দুর্ভোগ, ২৪ ঘণ্টায় আয় ৪ কোটি ৮০ লাখ টাকা

১০

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যানজটমুক্ত শহর উপহার দিতে নেত্রকোনা পুলিশের বিশেষ মহড়া

১১

পটিয়ার সর্বস্তরের জনগণকো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি নেতা মোস্তাক আহমদ

১২

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩জন আটক 

১৩

মধ্যনগর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান ঈদুল আযহা শুভেচ্ছা ও অঙ্গীকার

১৪

রামিসা-সহ দেশব্যাপি ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত 

১৫

শ্রীনগরে একটুখানি বৃষ্টিতে বাঘড়া স্বরূপ চন্দ্রপাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মুখ রাস্তা জলাবদ্ধ জনদুর্ভোগ

১৬

মধ্যনগর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান উজ্জ্বলের ঈদুল আযহা শুভেচ্ছা ও অঙ্গীকার

১৭

শ্রীনগরে কুরবানীর পশুর হাট জমজমাট

১৮

নন্নী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার প্রার্থী আসাদুজ্জামান নুর

১৯

শিমুলিয়া ঘাটে ঝড়ের তাণ্ডব, ঈদের আগে বড় ধাক্কা ব্যবসায়ীদের

২০

Design & Developed by: BD IT HOST