হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ মে দিবাগত রাতে সদর উপজেলার ২নং পুল বহুলা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজীব মিয়া (৩৪) ও মো. জলিল মিয়া (৩৬) কে আটক করা হয়। রাজীব মিয়া বড়বহুলা গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে এবং জলিল মিয়া মৃত আলফু মিয়ার ছেলে।
এছাড়া ১০০ গ্রাম গাঁজাসহ শিবু রবিদাস (৪০) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার ২ নং পুল রবি দাস পাড়ার শংকর রবিদাসের ছেলে।
পুলিশ জানায়, আটক রাজীব মিয়া পূর্বের একটি মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST