শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ, প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও প্রতিশ্রুতির বার্তা: সম্ভাব্য মধ্যনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অমর আদর্শকে হৃদয়ে ধারণ করে, গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী পথ অনুসরণ করে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদক্ষ নেতৃত্ব ও ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনাকে সামনে রেখে মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানিয়েছেন সম্ভাব্য মধ্যনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। একসময় তিনি মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে দলের সাংগঠনিক ভিত্তি সুসংহত করেন। বর্তমানে মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসেবে দলীয় কার্যক্রম সক্রিয়ভাবে পরিচালনা করছেন।

মো. কামাল হোসেন বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় দেখেছি মধ্যনগরের সাধারণ মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে উন্নয়ন থমকে আছে। জনগণের সমর্থন ও দোয়া নিয়ে ভবিষ্যতে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে শহীদ জিয়ার “উৎপাদন বাড়াও, স্বনির্ভর হও” নীতিকে সামনে রেখে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া-সংস্কৃতির বিকাশ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, কৃষকদের ন্যায্যমূল্য, হাওরবাসীর বন্যা-নিরাপত্তা এবং নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করবেন। একইসঙ্গে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব উপজেলা প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, হাওরবাসীর প্রিয় নেতা জননেতা জনাব কামরুজ্জামান কামরুলকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাই। তাঁর দক্ষ নেতৃত্বে সুনামগঞ্জ-১ আসনের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

বার্তার শেষে তিনি মধ্যনগর উপজেলাবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বলেন, আল্লাহ আমাদের সহায় হোন। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদ জিন্দাবাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় গরুবাহী ট্রলারডুবি: ২৪ ঘণ্টা পেরিয়েও নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান মেলেনি

ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও প্রতিশ্রুতির বার্তা: সম্ভাব্য মধ্যনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক

হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে  গ্রেফতার ৪

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৩ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের

মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শফিকুল ইসলাম শফিক

ঈদে পদ্মাসেতু পারাপারে নেই দুর্ভোগ, ২৪ ঘণ্টায় আয় ৪ কোটি ৮০ লাখ টাকা

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যানজটমুক্ত শহর উপহার দিতে নেত্রকোনা পুলিশের বিশেষ মহড়া

পটিয়ার সর্বস্তরের জনগণকো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি নেতা মোস্তাক আহমদ

১০

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩জন আটক 

১১

মধ্যনগর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান ঈদুল আযহা শুভেচ্ছা ও অঙ্গীকার

১২

রামিসা-সহ দেশব্যাপি ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত 

১৩

শ্রীনগরে একটুখানি বৃষ্টিতে বাঘড়া স্বরূপ চন্দ্রপাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মুখ রাস্তা জলাবদ্ধ জনদুর্ভোগ

১৪

মধ্যনগর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান উজ্জ্বলের ঈদুল আযহা শুভেচ্ছা ও অঙ্গীকার

১৫

শ্রীনগরে কুরবানীর পশুর হাট জমজমাট

১৬

নন্নী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার প্রার্থী আসাদুজ্জামান নুর

১৭

শিমুলিয়া ঘাটে ঝড়ের তাণ্ডব, ঈদের আগে বড় ধাক্কা ব্যবসায়ীদের

১৮

হবিগঞ্জ শহরে ঈদকে সামনে রেখে সদর থানা পুলিশের অভিযান, আটক ৮

১৯

রামগড় উপ‌জেলায় মরহুম আব্দুল হাইর কুলখা‌নি অনু‌ষ্ঠিত 

২০

Design & Developed by: BD IT HOST