স্টাফ রিপোর্টার
৮ জুন ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদালত চত্বরেই সংঘর্ষ! মৌলভীবাজারে আইনজীবী বারে ঢুকে হামলা, আহত ২

 

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার ভবনের ভেতরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এই হামলায় অন্তত দুজন আহত হয়েছেন। আজ সোমবার (৮ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর ভবনে এই নজিরবিহীন ঘটনা ঘটে।

আদালত ও আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে স্থানীয় জসিম খান এবং জমসেদ খান পরিবারের মধ্যে। এ নিয়ে ইতিপূর্বে একাধিকবার তাদের মধ্যে ঝগড়া-বিবাদের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে জমসেদ খান বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় ৭ জনকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পুলিশ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে মামলাটি মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গড়ায়।

আজ সোমবার ওই মামলায় আদালতে হাজিরা দিতে আসেন উভয় পক্ষ। হাজিরা শেষে জেলা আইনজীবী সমিতির ভবনের ভেতরে প্রবেশ করার পর তাদের মধ্যে নতুন করে কথা-কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে জমসেদ, সাকের ও তারেক খানসহ তাদের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জসীম, বেলাল ও সুজন খানের ওপর আকস্মিক হামলা চালায়।

হামলায় সুজন খানসহ দুজন গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও আইনজীবীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

হামলার শিকার জসিম খান অভিযোগ করে বলেন, “আমরা আদালতে হাজিরা দিয়ে আইনজীবী বারে গিয়েছিলাম। সেখানেই পূর্বপরিকল্পিতভাবে জমসেদ খানের লোকজন দেশীয় অ/স্ত্র নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় সুজন খান মারাত্মক আহত হয়েছেন। আমরা এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

এদিকে আদালত চত্বরের নিরাপদ স্থান হিসেবে পরিচিত আইনজীবী বারে এমন হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে আইনজীবীদের মাঝে। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বিবদমান দুটি পক্ষ আদালতে হাজিরা দিয়ে বার ভবনে এসেছিল। সেখানে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। আইনজীবী ভবনের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল ঘটনায় আমরা অত্যন্ত বিব্রত।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বারের আইনজীবীদের সাথে কথা বলেছি। প্রাথমিক তদন্তে হামলার ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আদালত চত্বরের ভেতরে আইনজীবী বারে সাধারণ মানুষের এমন সশস্ত্র হামলার ঘটনায় সাধারণ বিচারপ্রার্থী ও আইনজীবীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নিখোঁজ কলেজছাত্রের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

তথ্য গোপন, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দূর্নীতির অভিযোগে বিতর্কে মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, সৌন্দর্যবর্ধনে ব্যাপক প্রস্তুতি

তীব্র গরমে লোডশেডিংয়ের যন্ত্রণা, স্বস্তি খুঁজে পাচ্ছে না লৌহজংবাসী

শেরপুরে কিশোরীদের কর্মসংস্থান, আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ড ও টিকাদান প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মাধবপুরের কালিগঞ্জ বাজারে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিখোঁজ মাদরাসা ছাত্র ইরফান প্রধানের সন্ধান চায় পরিবার

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের প্রশিক্ষণ

১০

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী “কর্মী শিক্ষাশিবির-২০২৬” অনুষ্ঠিত

১১

মৌলভীবাজার জেলা জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১২

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১৩

আমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

মধ্যনগরে নদী পারাপারে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর জন্য নৌকা উপহার দিলেন এমপি কামরুজ্জামান কামরুল

১৫

এস,এস,জে,আর, সংগঠন এর অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

গোয়ালন্দে স্কুলছাত্রীকে গণধর্ষণ: গাজীপুর থেকে প্রধান আসামি রায়হান গ্রেপ্তার

১৭

লৌহজংয়ে পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

ভারতীয় পুশইনের অপচেষ্টার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

১৯

নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুল

২০

Design & Developed by: BD IT HOST