bdporikroma
২৪ নভেম্বর ২০২৫, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমতলীতে পুলিশের ধাওয়ায় ডাকাত দলের পালিয়ে যাওয়ার চেষ্টা, দুই ডাকাত আটক

আমতলীতে পুলিশের ধাওয়ায় ডাকাত দলের পালিয়ে যাওয়ার চেষ্টা, দুই ডাকাত আটক

আমতলীতে পুলিশের ধাওয়ায় ডাকাত দলের পালিয়ে যাওয়ার চেষ্টা, দুই ডাকাত আটক

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ঘটখালী বিএম অটো গ্যাস পাম্পের পাশে মঞ্জুু গাজীর মেশিনারি দোকানে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার পথে পুলিশের ধাওয়া খেয়ে ডাকাত দল লোকালয়ে প্রবেশ করে। ওই ডাকাত দলের সদস্য আমিরুল ইসলামকে (৪০) উপজেলার হাজার টাকার বাঁধ এলাকা থেকে স্থাণীয় জনতা আটক করে গণধোলাই দেয়।

সোমবার সকাল ১০ টার দিকে ওই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওই ডাকাত দলের আরেক সদস্যকে পাশর্^বর্তী কলাপাড়া উপজেলার মহিপুর থানার পুলিশ আটক করেছে। তার নাম এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থাণীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত গভীর রাতে পটুয়াখালী- আমতলী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে আমতলীর ঘটখালী বিএম অটো গ্যাস পাম্পের পাশে মঞ্জুু গাজীর মালিকানাধীন মেশিনারি দোকানে একটি পিকআপ ভ্যান গাড়িতে ৭-৮ সদস্যের একটি ডাকাত দল ডাকাতি সংঘঠিত করে। খবর পেয়ে আমতলী থানা পুলিশের টহল দল তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদল কলাপাড়া উপজেলার মহিপুর থানার দিকে যায়। ওই থানার পুলিশ একজন ডাকাতকে আটক করে। পরে ডাকাত দল পুনঃরায় আমতলীর দিকে ফিরে আসলে পুলিশ তাদের আবারো ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে তারা হাইওয়ের রাস্তা ছেড়ে গাড়ি নিয়ে লোকালয়ের একটি রাস্তায় প্রবেশ করে। ডাকাত দল কিছুদুর গিয়ে কুকুয়া ইউনিয়নের হাজার টাকার বাঁধ এলাকায় তাদের ব্যবহৃত গাড়ীটি রেখে পালিয়ে যায়।

ওই সময় স্থানীয় জনতা আমিরুল ইসলাম নামের একজন ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। আটককৃত ডাকাত আমিরুলের বাড়ী পাবনা জেলার চাটমোহর উপজেলার রাধানগর এলাকায়। তার বাবার নাম ফোরকান শেখ। পুলিশ ডাকাতদের ব্যবহৃত পিকআপ ভ্যান গাড়ীটি জব্দ করেছে। অপর ডাকাতদের আটক করতে পুলিশ হাজার টাকার বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করছে।

স্থানীয়রা জানান, পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদল তাদেও ব্যবহৃত গাড়ীটি রেখে পালিয়ে যাচ্ছিল। আমরা ধাওয়া করে ডাকাত আমিরুল ইসলামকে আটক করেছি। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, আমতলী ও মহিপুর থানায় দুই ডাকাতকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর ডাকাতদের আটক করতে মাঠে অভিযান অব্যাহত আছে। তিনি আরো বলেন, ঘটখালী বিএম অটো গ্যাস পাম্পের কাছে একটি দোকানে ডাকাতি করার সময় টহল পুলিশ খবর পেয়ে তাদের ধাওয়া করে। তারা মহিপুর থানার দিকে চলে যায়। ওই থানার পুলিশ এক ডাকাতকে আটক করেছে। মহিপুর থানা পুলিশের ধাওয়া খেয়ে পুনঃরায় ডাকাতদল আমতলীর দিকে ফিরে আসলে পুলিশের ধাওয়ায় তারা লোকালয়ে প্রবেশ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন 

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ

পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

পিরোজপুরে জুলাই শহীদ এমদাদুল হককে দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে  স্মরণ, ‘শহীদদের রক্ত মজলুমের বিজয় নিশ্চিত করবে

শ্রীনগরে সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কবি নজরুল কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা

১১

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু; শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও

১২

লোহাগড়া শহরজুড়ে জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে মোঃ সাজ্জাদ হোসেন রানা

১৩

টানা বৃষ্টিতে নড়াইলের তিন পৌর শহর জলাবদ্ধ

১৪

শ্রীনগরে ভারী বৃষ্টিতে নিন্ম আয়ের মানুষ বিপাকে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে

১৫

ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায়১০০ কেজি গাঁজা সহ  মাদক পরিবহনে কাভার্ড ভ্যান  আটক

১৬

মুজিবনগরে সংবাদ সংগ্রহকালে দৈনিক বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধির উপর হামলা

১৭

রাজবাড়ীতে পোল্ট্রি খামার থেকে এক জনের মরদেহ উদ্ধার

১৮

হবিগঞ্জ পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ

১৯

দুনিয়ায় কেউ নেই তাঁর—ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় বৃদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST