bdporikroma
১৭ মে ২০২৫, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইশরাককে মেয়র পদে বসানোর দাবি, সচিবালয় থেকে আবার নগর ভবনের সামনে বিক্ষোভকারীরা

আজ শনিবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান বিক্ষোভকারীরা
আজ শনিবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান বিক্ষোভকারীরা

পরিক্রমা ডেস্ক:

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বসানোর দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যান তাঁর কয়েক হাজার সমর্থক। প্রবেশমুখে ব্যারিকেড দেখে তাঁরা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। পরে আবার নগর ভবনের সামনে এসে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা।

আজ শনিবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে  সচিবালয়ের দিকে যান। তাঁরা গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।

সরেজমিনে দেখা যায়, জিরো পয়েন্ট, প্রেসক্লাবের দক্ষিণ গেট (সচিবালয় ও প্রেসক্লাবের মাঝের জায়গা) ও শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয়ের প্রবেশমুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছেন। সেখানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে আবার নগর ভবনে ফিরে যান।

এর আগে আজ সকাল নয়টার দিকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু করেন ইশরাক হোসেনের হাজারো সমর্থক। বিক্ষোভকারীরা ‘ইশরাককে মেয়র করো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’, ‘দুর্নীতিবাজ প্রশাসনের পতন চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার।
প্রায় ঘণ্টাখানেক মিছিল শেষে তাঁরা সচিবালয়ের দিকে যান। সেখান থেকে ফের নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সেখানে তাঁরা নানা স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভে অংশ নেওয়া একজন প্রথম আলোকে বলেন, ‘সচিবালয়ে গিয়েছিলাম জনগণের দাবি জানাতে। কিন্তু ব্যারিকেড দিয়ে আমাদের পথ আটকে রাখা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, কোনো বিশৃঙ্খলা করিনি।’

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা দুইটা পর্যন্ত তাঁরা নগর ভবনের সামনে অবস্থান করবেন। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করে দিনের কর্মসূচি শেষ করা হবে।

বিক্ষোভে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, ইশরাক হোসেন ঢাকাবাসীর স্বপ্নের প্রতীক। তাঁকে মেয়র হিসেবে দেখতে চান বহু মানুষ। অথচ বর্তমান সরকার তাঁকে প্রতিহত করতে নানা কৌশল নিয়েছে। তাঁরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার অংশ হিসেবেই তাঁরা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান।

পূর্বঘোষণা অনুসারে আজ নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ করার কথা ছিল। গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় অভিমুখের কর্মসূচি ঘোষণা করা হয়। সেদিন নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি চলে। সেই কর্মসূচিতে নগরবাসীর সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা- কর্মচারীরা।

দিকে ঢাকাবাসীর এই অবস্থান কর্মসূচিতে আজও একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ কর্মচারীরাও। সকাল থেকেই তাঁরা সব কার্যক্রম বন্ধ করে অবস্থান নেন এই অবস্থান কর্মসূচিতে। এ সময় তাঁরা সব গেট বন্ধ করে দেন। প্রত্যেক গেটেই তালা ঝুলিয়ে দিয়ে নগর ভবনের নিচতলায় মঞ্চ বানিয়ে অবস্থান কর্মসূচি চালাতে থাকেন তাঁরা। সেই কর্মসূচিতে ঢাকার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, রাজনৈতিক এবং সচেতন নাগরিক সমাজের নেতা কর্মীরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

১০

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১২

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৩

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

১৪

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

১৫

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

১৬

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ থেকেই হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়ে বিরোধের সূত্রপাত! বক্তব্য দিতে নারাজ শিক্ষক তৈয়ব আলী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করা ও অর্থ-সুবিধা দেওয়ার অভিযোগ; চার শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা

১৮

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ

১৯

ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST