মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে থাকা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
গত বুধবার বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা জলাবদ্ধ এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন।
উপজেলা প্রশাসন জানায়, কুমারভোগের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলা হয়, দ্রুত ও টেকসই সমাধানের মাধ্যমে জলাবদ্ধতা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এলাকাবাসীকে এমন দুর্ভোগে পড়তে না হয়।
স্থানীয় বাসিন্দারা আব্দুল মান্নান খান বলেন, সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত উদ্যোগ তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তারা ত্রাণ সহায়তার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST