মুন্সিগঞ্জের শ্রীনগরে ১৬ জুলাই ২০২৬ সকাল দশটায় আল ইহসান সোসাইটি ডেভেলপমেন্ট হল রুমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণ সভার অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল আজিজ খান।
সঞ্চালনায় মোজাম্মেল হোসেন পলাশ।
আরো উপস্থিত ছিলেন প্রিন্সিপাল রুনা লায়লা, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, শহীদদের জীবনী ও তাঁদের আত্মত্যাগের নানা দিক নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত সাফল্য যেন বৃথা না যায়, সেজন্য নতুন প্রজন্মকে সততা, ন্যায়বোধ ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে হবে।
তাঁরা শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে আল ইহসান এতিমখানার ছাত্রীদের মাঝে দুপুরের বিশেষ খাবার বিতরণের ব্যবস্থা করা হয়।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে , আল ইহসান সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করে থাকে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST