১৬ জুলাই বৃহস্পতিবার আসর বাদ, পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে ১৮ জুলাই বরিশালে ১১ দলীয় সমাবেশ সকল করার জন্য মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামায়াত ও সংসদে বিরোধীদলীয় নেতা ডাক্তার মোঃ শফিকুর রহমান।
বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বক্তব্যের জেলা আমীর অবিলম্বে বর্তমান সরকারকে জুলাই সনদ মেনে নেয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ৫১ পার্সেন্ট ভোট মেনে আপনার সরকার গঠন করছেন অথচ প্রায় ৭০ পার্সেন্ট ভোটের রায়কে উপেক্ষা করছেন। জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে জামায়াত ইসলামী ১১ দলসহ সারা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে।
তিনি আরও বলেন, এখনো সময় আছে জনগণের রায়কে উপেক্ষা করার পরিণতি আপনারা দেখেছেন, সুতরাং অবিলম্বে ৭০ পার্সেন্ট জনগণের রায় অনুযায়ী দেশকে পরিচালনা করুন। সমাবেশে জেলা এবং সদর উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে একটি বিশাল মিছিল কৃষ্ণচূড়া মোড়, পুরানো পৌরসভার সামনে দিয়ে বড় মসজিদ হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST