মোঃউজ্জল হোসেন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
৫ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা দাবি প্রতিবাদে মানববন্ধন

 

মোঃউজ্জল হোসেন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি রাইস মিলে বিদ্যুৎ মিটারে ত্রুটির অভিযোগ তুলে মিটার খুলে নেওয়ার পর এক গ্রাহকের কাছে অতিরিক্ত ১ লাখ ৬০ হাজার টাকা দাবির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধিনে ধামইরহাট জোনাল অফিসে কর্মরত তিনজন কর্মকর্তার বিরুদ্ধে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা দাবিকৃত অর্থ প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পূনরায় রাইস মিলে মিটার সংযোগ স্থাপনের দাবি জানান।গত মঙ্গলবার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী সামসুল হুদা আকন্দের উপস্থিতিতে খুলে নিয়ে যায় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন। পরে ওই গ্রাহক অফিসে গেলে তার কাছে ১ লাখ ৬০ হাজার অতিরিক্ত টাকা কোন কারণ ছাড়া পরিশোধের কথা বলেন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ও সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম) আলমঙ্গীর হোসেন। যা ভুক্তভোগী ওই পরিবারের জন্য চরম ও আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে।মানববন্ধনে ভুক্তভোগী মিল মালিক জাইদুল ইসলাম বলেন, “আমি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। কখনো বিদ্যুৎ চুরি বা কোনো ধরনের অনিয়ম করিনি। তারপরও আমার মিটার খুলে নিয়ে গিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা দাবি করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।” পাশাপাশি মৌসুম সময়ে আমার মিল কয়েকদিন থেকে বন্ধ রয়েছে এতে আমার মিলের ড্রাইভার ও সহযোগীকে বসে থেকে প্রতিদিন বেতন দিতে হচ্ছে। আমি এর ক্ষতিপূরণ দাবি করছি।এ বিষয়ে ঘটনার সত্যতা জানতে ধামইরহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম আলমঙ্গীর হোসেন এর সঙ্গে একাধীকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভি করেন না।নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মাহবুব জিয়া বলেন, বিষয়টি আমি জানি। তবে মিটারটির সমস্যা ছিল যার কারণে প্রতিমাসে অনেক কম বিল আসতো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে শিপু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নেছারাবাদে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মর্মান্তিক মৃত্যু

ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন

ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা দাবি প্রতিবাদে মানববন্ধন

লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল প্রত্যাহার

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক শফিকুল ইসলাম

দামে ধস, ক্রেতা সংকট: মতলব উত্তরে কোরবানির চামড়া নদীতে ফেলে দিলেন ব্যবসায়ীরা

১০

৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী  গ্রেফতার

১১

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস: অল্পের জন্য রক্ষা পেলেন ৩৭ যাত্রী

১২

সড়ক দুর্ঘটনায় আহত আহত সাংবাদিক বাদশা’র খোঁজ নিতে, তাঁর বাড়িতে গেলেন মতলব উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১৩

মতলবে সম্পত্তিগত বিরোধে বৃদ্ধ হত্যা মামলার ২ আসামিসহ গ্রেফতার ৫

১৪

হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা বিদায় সংবর্ধনা

১৫

রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

১৬

ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ: ডিএসসিসির নিজস্ব বর্ষাপূর্ব জরিপের ফলাফল প্রকাশ

১৭

সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা

১৮

ঝিনাইদহের শৈলকূপায় দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৫০ জন,কয়েকটি বাড়ি ভাংচুর

১৯

রাজেন্দ্রপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত লৌহজংয়ের মাহফুজ ও জামাল

২০

Design & Developed by: BD IT HOST