লৌহজং প্রতিনিধি
৫ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে লৌহজং থানার এসআই (নিঃ) মো. শাহীন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আশিকের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে রাজিউল মান্তা (২৫) নামে এক যুবককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রাজিউল মান্তা পদ্মা সেতু (উত্তর) থানার খড়িয়া গ্রামের রাজন মালের ছেলে। বর্তমানে তিনি লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, তল্লাশিকালে তার হেফাজত থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
লৌহজং থানা পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা মাদক নিয়ন্ত্রণে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে শিপু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নেছারাবাদে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মর্মান্তিক মৃত্যু

ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন

ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা দাবি প্রতিবাদে মানববন্ধন

লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল প্রত্যাহার

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক শফিকুল ইসলাম

দামে ধস, ক্রেতা সংকট: মতলব উত্তরে কোরবানির চামড়া নদীতে ফেলে দিলেন ব্যবসায়ীরা

১০

৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী  গ্রেফতার

১১

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস: অল্পের জন্য রক্ষা পেলেন ৩৭ যাত্রী

১২

সড়ক দুর্ঘটনায় আহত আহত সাংবাদিক বাদশা’র খোঁজ নিতে, তাঁর বাড়িতে গেলেন মতলব উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১৩

মতলবে সম্পত্তিগত বিরোধে বৃদ্ধ হত্যা মামলার ২ আসামিসহ গ্রেফতার ৫

১৪

হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা বিদায় সংবর্ধনা

১৫

রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

১৬

ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ: ডিএসসিসির নিজস্ব বর্ষাপূর্ব জরিপের ফলাফল প্রকাশ

১৭

সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা

১৮

ঝিনাইদহের শৈলকূপায় দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৫০ জন,কয়েকটি বাড়ি ভাংচুর

১৯

রাজেন্দ্রপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত লৌহজংয়ের মাহফুজ ও জামাল

২০

Design & Developed by: BD IT HOST