লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
৪ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজেন্দ্রপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত লৌহজংয়ের মাহফুজ ও জামাল

 

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় দুই নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পুনর্বাসন আরএস-৩ এলাকার বাসিন্দা মাহফুজ (২৮) ও জামাল (৪৫)। আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার জসিম (৩০), চান মিয়া (৪০), সেলিম (৩৫) ও বরকত (৩২)। তাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কারাগারের সামনে একদল শ্রমিক রাস্তার পাশে এবং একটি কর্মযানে অবস্থান করছিলেন। এ সময় মাওয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কর্মযানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় কর্মযানটি প্রায় ৫০ ফুট দূরে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় মাহফুজ ও জামাল ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাসের কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বাসচালক মোবাইল ফোন ব্যবহার করছিলেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাদের দাবি, চালকের অসতর্কতা ও দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, নিহত মাহফুজ ও জামালের মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ এলাকায় নিয়ে আসা হলে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার মাগরিব নামাজের পর তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কুমারভোগ চৌরাস্তা মসজিদে কবরস্থানে তাদের দাফন করা হয়।
একই দিনে দুই কর্মজীবী মানুষের মর্মান্তিক মৃত্যুতে কুমারভোগ পুনর্বাসন এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনরা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় আহত আহত সাংবাদিক বাদশা’র খোঁজ নিতে, তাঁর বাড়িতে গেলেন মতলব উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

মতলবে সম্পত্তিগত বিরোধে বৃদ্ধ হত্যা মামলার ২ আসামিসহ গ্রেফতার ৫

হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা বিদায় সংবর্ধনা

রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ: ডিএসসিসির নিজস্ব বর্ষাপূর্ব জরিপের ফলাফল প্রকাশ

সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা

ঝিনাইদহের শৈলকূপায় দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৫০ জন,কয়েকটি বাড়ি ভাংচুর

রাজেন্দ্রপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত লৌহজংয়ের মাহফুজ ও জামাল

রাজেন্দ্রপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত লৌহজংয়ের মাহফুজ ও জামাল

গোয়ালীমান্দ্রায় সেনাবাহিনী-পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, মাদকসহ আটক ৬

১০

ড়াইলে ব্যতিক্রমী উদ্যোগে কৃষকের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিলেন একদল উদ্যমী তরুণ

১১

আদালত প্রাঙ্গণে নারী সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলা এনজেইউসি’র গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ

১২

রাজবাড়ীতে মদ পানের অপরাধে বৃদ্ধ আটক, ৩ মাসের কারাদণ্ড

১৩

কুলাউড়া থানায় নতুন ওসি শেখ জহিরুল ইসলাম মুন্নার যোগদান

১৪

ঈদের বিরতি কাটিয়ে পুরোদমে চালু সোনামসজিদ বন্দর

১৫

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার, সাজা ৩ জনের

১৬

বিদেশে পালানোর প্রস্তুতি’ শিরোনামে অপপ্রচার, আইনি আশ্রয়ে এনবিআর কর্মকর্তা

১৭

লাখাইয়ে দুই ইট ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা প্রদান

১৮

৫ লাখ টাকা না দেওয়ায় দেওয়াল ভাংচুর ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে প্রবাসী পরিবারের মানববন্ধন 

১৯

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST