নাজমুল হোসেন, রাজবাড়ী
৩ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার, সাজা ৩ জনের

 

 

রাজবাড়ী জেলার কালুখালী ও পাংশা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল ০২ জুন ২০২৬ তারিখে এই অভিযানগুলো পরিচালিত হয়।
গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে কালুখালী থানার দক্ষিণ কুমরীরাজ এলাকায় অভিযান চালানো হয়। সেখানে কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী নিয়ামত বিশ্বাস (৪৪)-এর বসতঘর তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে কালুখালী থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০২) দায়ের করা হয়েছে।

সকাল ১০টার দিকে কালুখালীর দক্ষিণ বড়বিলা এলাকায় জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয় মোঃ সহিদুল ইসলাম (৪৩) ও মোঃ জসিম উদ্দিন (৪০) নামের দুই ব্যক্তিকে। অপরাধ স্বীকার করায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন।
দুপুর ২টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ী এলাকায় আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাদ আহম্মেদ। অভিযানকালে গাঁজাসহ হাতেনাতে আটক হন মোঃ আলী (২৯) নামের এক যুবক। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও জেলাজুড়ে অব্যাহত থাকবে।

দুপুর ২টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ী এলাকায় আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাদ আহম্মেদ। অভিযানকালে গাঁজাসহ হাতেনাতে আটক হন মোঃ আলী (২৯) নামের এক যুবক। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও জেলাজুড়ে অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালত প্রাঙ্গণে নারী সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলা এনজেইউসি’র গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাজবাড়ীতে মদ পানের অপরাধে বৃদ্ধ আটক, ৩ মাসের কারাদণ্ড

কুলাউড়া থানায় নতুন ওসি শেখ জহিরুল ইসলাম মুন্নার যোগদান

ঈদের বিরতি কাটিয়ে পুরোদমে চালু সোনামসজিদ বন্দর

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার, সাজা ৩ জনের

বিদেশে পালানোর প্রস্তুতি’ শিরোনামে অপপ্রচার, আইনি আশ্রয়ে এনবিআর কর্মকর্তা

লাখাইয়ে দুই ইট ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা প্রদান

৫ লাখ টাকা না দেওয়ায় দেওয়াল ভাংচুর ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে প্রবাসী পরিবারের মানববন্ধন 

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু

সেবাপ্রত্যাশীদের অভিযোগ শুনলেন সিএমপি কমিশনার, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

বালিয়াকান্দিতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

১১

দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

১২

তীব্র গরমে স্বস্তি দিতে মেয়রপ্রার্থী জাহাঙ্গীরের শরবত বিতরণ

১৩

ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল হতে ঈদ উপহার নগদ টাকা বিতরণ

১৪

ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী

১৫

নেত্রকোনায় নিজ বাসায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: স্বামী ও ছেলে আহত, আটক ১

১৬

সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার

১৭

মানবসেবায় বিশ্বস্বীকৃতি কিবরিয়ার

১৮

আরাফ বাংলাদেশের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত

১৯

শ্রীনগরে বাঘড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST