সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়কে আরও গতিশীল করার লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দৌলতদিয়া ইউনিয়ন শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) উপজেলা কমিটির নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে মোঃ শওকত জামান-কে সভাপতি এবং মোঃ তারা মিয়া সেক-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
একনজরে নবগঠিত কমিটির শীর্ষ নেতৃত্ব
সভাপতি: মোঃ শওকত জামান
সিনিয়র সহ-সভাপতি: মোঃ সালাম মোল্লা
সাধারণ সম্পাদক: মোঃ তারা মিয়া সেক
সাংগঠনিক সম্পাদক: মোঃ আনোয়ার ও মোঃ হবি মন্ডল
অন্যান্য গুরুত্বপূর্ণ পদসমূহ:সহ-সভাপতিবৃন্দ: মোঃ বাহা উদ্দিন সরদার, মোঃ সামছু মাতুবর, মোঃ রাজু হাসান, মোঃ মহির সেখ, মোঃ মোস্তফা শেখ, মোঃ সাত্তার হোসেন এবং মোঃ আজাদ সেখ।
যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ:মোঃ হারুন বেপারী, মোঃ রাজিব বিশ্বাস, মোঃ সিরাজুল সেক, মোঃ অহেদ সেক, মোঃ হবিবুর রহমান হবি, মোঃ মজনু সেখ, মোঃ আতুয়ার হোসেন এবং মোঃ হযরত সেখ। সম্পাদকীয় ও অন্যান্য পদ: সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ জাহাঙ্গীর সরদার দপ্তর সম্পাদক: মোঃ সাহিদুল ইসলাম (সহ-দপ্তর সম্পাদক: মোঃ সেকেন খা)
প্রচার সম্পাদক: মোঃ আব্বাস মোল্লা (সহ-প্রচার সম্পাদক: মোঃ শরিফুল ইসলাম)
শিক্ষা বিষয়ক সম্পাদক: মোঃ ফরহাদ
ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ ফেলু মোল্লা
কার্যকরী ও সম্মানিত সদস্য:
কমিটিতে মোঃ আলমগীর খান, মোঃ রশিদ সেক, মোঃ রাজ্জাক সেক ও মোঃ নূর ইসলাম সেকসহ মোট ৪ জনকে কার্যকরী সদস্য এবং আরও ২০ জনকে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে এই ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অনুমোদন ও শীর্ষ নেতাদের প্রত্যাশা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াকুব মন্ডল এবং সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহিদ যৌথভাবে এই কমিটির অনুমোদন প্রদান করেন। উপজেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নতুন কমিটির হাত ধরে দৌলতদিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দল আগামীতে আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
সুলতানুল ইসলাম মুন্নু মোল্লা (সাবেক সভাপতি, গোয়ালন্দ উপজেলা বিএনপি) শহীদুল ইসলাম বাবলু (সাবেক সাধারণ সম্পাদক, গোয়ালন্দ উপজেলা বিএনপি),নাজিরুল ইসলাম তিতাস (সাবেক উপদেষ্টা ও সাবেক সদস্য সচিব, রাজবাড়ী জেলা বিএনপি),জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST