জেলাপ্রতিনিধি : ​মহিউদ্দিন তালুকদার
২ জুন ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় নিজ বাসায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: স্বামী ও ছেলে আহত, আটক ১

 

নেত্রকোনা পৌর শহরে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) রাত ৯টার দিকে শহরের কাটলী এলাকায় নিজ বাসায় মনোয়ারা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আবু চাঁন (৬০) ও তাদের ছেলে মুন্না মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়রা রশিদ মিয়া নামে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় বাসায় বিদ্যুৎ ছিল না। সেই সুযোগে হামলাকারী প্রথমে মনোয়ারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর তাকে বাধা দিতে গেলে ছেলে মুন্না মিয়া ও স্বামী আবু চাঁনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

​নিহতের মেয়ে লিজা মণি জানান, রাত ৯টার দিকে বাসায় ফিরে তিনি তার বাবা ও ভাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। এরপর বাসার খাটের নিচ থেকে তার মা মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত রশিদ মিয়াকে আটক করা হয়েছে। তিনি একই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রিকশাচালক। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

​এদিকে, এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাখাইয়ে দুই ইট ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা প্রদান

৫ লাখ টাকা না দেওয়ায় দেওয়াল ভাংচুর ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে প্রবাসী পরিবারের মানববন্ধন 

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু

সেবাপ্রত্যাশীদের অভিযোগ শুনলেন সিএমপি কমিশনার, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

বালিয়াকান্দিতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

তীব্র গরমে স্বস্তি দিতে মেয়রপ্রার্থী জাহাঙ্গীরের শরবত বিতরণ

ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল হতে ঈদ উপহার নগদ টাকা বিতরণ

ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী

নেত্রকোনায় নিজ বাসায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: স্বামী ও ছেলে আহত, আটক ১

১০

সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার

১১

মানবসেবায় বিশ্বস্বীকৃতি কিবরিয়ার

১২

আরাফ বাংলাদেশের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত

১৩

শ্রীনগরে বাঘড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

মেদিনীমণ্ডলে উঠান বৈঠকে মেম্বার পদপ্রার্থী শাহিন খানের উন্নয়নের প্রতিশ্রুতি

১৫

জেলা প্রশাসন বদ্ধপরিকর দৌলতদিয়া ঘাট ও জনপদ রক্ষায়

১৬

শ্রীনগরে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে আঃলীগের গানের আসর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ

১৭

ছেংগারচর পৌর মেয়র পদপ্রার্থী নূরুল হক সরকারের ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

১৮

শিমুলিয়া ঘাটে পর্যটকদের উপচে পড়া ভিড়, জমে উঠেছে হোটেল-রেস্তোরাঁ ব্যবসা

১৯

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা স্মারক প্রদান

২০

Design & Developed by: BD IT HOST