শফিকুল ইসলাম শফিক সুনামগঞ্জ প্রতিনিধি
৩১ মে ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা স্মারক প্রদান

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইসলামি ছাত্র পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুস ছামাদ। ইসলামি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক খোকন মোহাম্মদ রিয়ান ও সমাজকল্যাণ সম্পাদক শরিফ বিন আব্দুল কুদ্দুসের যৌথ সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন মাওলানা আসরাফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, প্রভাষক জহিরুল ইসলাম জহির, বংশীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুদ্দিন, দক্ষিণ উড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিউল কিবরিয়া তালুকদার, নোয়াগাঁও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম এবং ডা. আনোয়ার হোসেন।

ইসলামি ছাত্র পরিষদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল ওয়াদুদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রাখিব হোসেন, সাফায়েত উল্লাহ, জিহাদুল ইসলাম ও নাফিজ আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাফেজরা কোরআনের বাহক ও সমাজের জন্য অনুকরণীয় আদর্শ। হাফেজদের সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্ম কোরআন শিক্ষায় আরও উৎসাহিত হবে। পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে সঠিক পথে পরিচালিত করে। তাই কোরআনের আলো সর্বস্তরে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

পরে সংবর্ধিত ১০১ জন হাফেজের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ইসলামি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ জানান, হাফেজদের মর্যাদা প্রতিষ্ঠা ও দ্বীনি শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সংবর্ধনা প্রাপ্ত হাফেজ ও তাদের অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ দেখা যায়। উপস্থিত অতিথিরা এ আয়োজনকে ব্যতিক্রমধর্মী ও স্মরণীয় বলে উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে আঃলীগের গানের আসর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ

ছেংগারচর পৌর মেয়র পদপ্রার্থী নূরুল হক সরকারের ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

শিমুলিয়া ঘাটে পর্যটকদের উপচে পড়া ভিড়, জমে উঠেছে হোটেল-রেস্তোরাঁ ব্যবসা

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা স্মারক প্রদান

রাষ্ট্রের ভেতরে দুর্বৃত্ত কাঠামো ভেঙে আইনের শাসন প্রতিষ্ঠার ঘোষণা : স্বরাষ্ট্রমন্ত্রী

চৌবাড়িয়া স্পোর্টস ক্লাবের আয়োজনে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত

বিশ্ব তামাকমুক্ত দিবস পালন শ্রীনগরে

স্বজনদের অপেক্ষার অবসান, পদ্মায় মিলল নিখোঁজ যুবকের লাশ

মৌলভীবাজার সদর মডেল থানার অভিযানে ৩ মামলার সাজাপ্রাপ্ত ও ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

শ্রীনগরে বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম খোকন বেপারী ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১০

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শ্রদ্ধাঞ্জলি

১১

ঝালকাঠিতে ইয়াসের যুব উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১২

১৩

আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ

১৪

শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রামগ‌ড়ে আ‌লোচনা সভা

১৫

রাজৈরের সন্তান রিপন শেখ লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সংর্বধনা

১৬

নেছারাবাদে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী ইলিয়াসকে সেলাই মেশিন ও ৩ অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা

১৮

শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি

১৯

মতলব উত্তরে এসএসসি ২০০৫ ও এইচ এসসি ০৭ ব্যাচের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST