লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
৩১ মে ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বজনদের অপেক্ষার অবসান, পদ্মায় মিলল নিখোঁজ যুবকের লাশ

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি পাবনার ঈশ্বরদী উপজেলার গাওগোয়াইন গ্রামের বাসিন্দা মো. মেহেদি হাসান (৩১)। তিনি ওই গ্রামের মো. ফয়েজ উদ্দিন মালিথার ছেলে।
শনিবার (৩০ মে) বিকেল ৩টার দিকে মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড সদস্যরা।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. ইলিয়াস জানান, স্থানীয়রা মাওয়া চৌরাস্তা থেকে পশ্চিম পাশে পুরাতন ফেরিঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
তিনি আরও জানান, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, গত ২৫ মে ঈদের ছুটি উপলক্ষে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন মেহেদি হাসান। ওই দিন রাতে পরিবারের সঙ্গে সর্বশেষ কথা হলে তিনি জানান যে তিনি আরিচা ফেরিঘাট এলাকায় অবস্থান করছেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।
খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করতে ঈশ্বরদী থেকে মাওয়ার উদ্দেশে রওনা দিয়েছেন।
পুলিশ জানায়, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহে পচন ধরেছে। ফলে অন্য কোনো চিহ্ন থাকলেও তা স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে আঃলীগের গানের আসর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ

ছেংগারচর পৌর মেয়র পদপ্রার্থী নূরুল হক সরকারের ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

শিমুলিয়া ঘাটে পর্যটকদের উপচে পড়া ভিড়, জমে উঠেছে হোটেল-রেস্তোরাঁ ব্যবসা

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা স্মারক প্রদান

রাষ্ট্রের ভেতরে দুর্বৃত্ত কাঠামো ভেঙে আইনের শাসন প্রতিষ্ঠার ঘোষণা : স্বরাষ্ট্রমন্ত্রী

চৌবাড়িয়া স্পোর্টস ক্লাবের আয়োজনে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত

বিশ্ব তামাকমুক্ত দিবস পালন শ্রীনগরে

স্বজনদের অপেক্ষার অবসান, পদ্মায় মিলল নিখোঁজ যুবকের লাশ

মৌলভীবাজার সদর মডেল থানার অভিযানে ৩ মামলার সাজাপ্রাপ্ত ও ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

শ্রীনগরে বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম খোকন বেপারী ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১০

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শ্রদ্ধাঞ্জলি

১১

ঝালকাঠিতে ইয়াসের যুব উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১২

১৩

আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ

১৪

শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রামগ‌ড়ে আ‌লোচনা সভা

১৫

রাজৈরের সন্তান রিপন শেখ লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সংর্বধনা

১৬

নেছারাবাদে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী ইলিয়াসকে সেলাই মেশিন ও ৩ অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা

১৮

শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি

১৯

মতলব উত্তরে এসএসসি ২০০৫ ও এইচ এসসি ০৭ ব্যাচের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST