মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি মামলার সাজাপ্রাপ্ত এবং ৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল আহাদ মুরাদ (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ মে ২০২৬) ভোররাতে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় এবং মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ব্রাহ্মণবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল আহাদ মুরাদ, পিতা- আখলিছ মিয়া, গ্রামের বাড়ি কচুয়া, একাটোনা ইউনিয়ন, মৌলভীবাজার সদর। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা বিদ্যমান ছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST