টানা কয়েকদিনের প্রচণ্ড খরা ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। এই পরিস্থিতিতে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের কষ্টের কথা চিন্তা করে লেবুর শরবত বিতরণ করেছেন গোয়ালন্দ পৌরসভার মেয়রপ্রার্থী ও ওমান প্রবাসী মো. জাহাঙ্গীর খান।
আজ দুপুরে গোয়ালন্দ পৌরসভা ও বাসস্ট্যান্ড এলাকায় তিনি নিজ হাতে এই শরবত বিতরণ করেন।
তীব্র রোদের মাঝে একটু স্বস্তি পেতে স্থানীয় পথচারী, অটো ও মাহেন্দ্র চালকেরা এই শরবত খেয়ে তৃষ্ণা মেটান এবং মেয়রপ্রার্থীর এই মানবিক উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে জাহাঙ্গীর খান জানান, দীর্ঘদিন ধরে পৌরবাসীর সেবা করার ইচ্ছা তিনি মনেপ্রাণে লালন করছেন। এই তীব্র গরমে মানুষ যেন কিছুটা স্বস্তি পায়, সেই চিন্তা থেকেই তার এই ক্ষুদ্র প্রয়াস। একই সাথে তিনি আসন্ন পৌর নির্বাচনে পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST