আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি
৮ জুন ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৬ মাদরাসা ছাত্র নিখোঁজ: এলাকায় আতঙ্ক

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাত্র ২ দিনের ব্যবধানে একই মাদরাসার ৩ জনসহ মোট ৬ জন মাদরাসা ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

নিখোঁজের মধ্যে রয়েছে পাঁচগাঁও এলাকার খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি (১২), উকিল মিয়ার ছেলে রাব্বানী (১০), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২), আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৪) এবং চান্দেরনগর এলাকার ওয়াসিমের ছেলে আব্দুলাহ আল আনসারী (১০)।

পারিবারিক সূত্রে জানাগেছে, গত শনিবার (৬ জুন) দুপুরে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার এলাকায় অবস্থিত তাহফিজুল কোরআন মডেল মাদরাসা থেকে বের হওয়ার পর খন্দকার মাশরাফি নিখোঁজ হয়।

রোববার (৭ জুন) দুপুরে পাঁচগাঁও ইকরা তালিমুল নূরানীয়া মাদরাসা থেকে বের হয়ে রাব্বানী, তোফায়েল ও রাসেল নামে আরও ৩ মাদরাসাছাত্র নিখোঁজ হয়। মাদরাসা থেকে বের হওয়ার পর তারা আর নিজ নিজ বাড়িতে ফিরে আসেনি।

সোমবার (৮ জুন) সকালে নালিতাবাড়ী খাদ্য গুদামসংলগ্ন এলাকা থেকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আব্দুলাহ আল আনসারী নামে আরও ১ মাদরাসাছাত্র।

স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তারা নালিতাবাড়ী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের ছবি ও পরিচয় প্রকাশ করে সন্ধান চাওয়া হচ্ছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম গণমাধ্যমকে
জানান্, নিখোঁজ মাদরাসা ছাত্রদের উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় খোঁজখবর ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সামান্য সময়ের ব্যবধানে একই উপজেলার ৫ মাদরাসার ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিশুদের দ্রুত ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

 

তারিখ: ০৮.০৬.২০২৬ ইং

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নিখোঁজ কলেজছাত্রের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

তথ্য গোপন, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দূর্নীতির অভিযোগে বিতর্কে মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, সৌন্দর্যবর্ধনে ব্যাপক প্রস্তুতি

তীব্র গরমে লোডশেডিংয়ের যন্ত্রণা, স্বস্তি খুঁজে পাচ্ছে না লৌহজংবাসী

শেরপুরে কিশোরীদের কর্মসংস্থান, আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ড ও টিকাদান প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মাধবপুরের কালিগঞ্জ বাজারে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিখোঁজ মাদরাসা ছাত্র ইরফান প্রধানের সন্ধান চায় পরিবার

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের প্রশিক্ষণ

১০

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী “কর্মী শিক্ষাশিবির-২০২৬” অনুষ্ঠিত

১১

মৌলভীবাজার জেলা জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১২

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১৩

আমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

মধ্যনগরে নদী পারাপারে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর জন্য নৌকা উপহার দিলেন এমপি কামরুজ্জামান কামরুল

১৫

এস,এস,জে,আর, সংগঠন এর অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

গোয়ালন্দে স্কুলছাত্রীকে গণধর্ষণ: গাজীপুর থেকে প্রধান আসামি রায়হান গ্রেপ্তার

১৭

লৌহজংয়ে পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

ভারতীয় পুশইনের অপচেষ্টার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

১৯

নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুল

২০

Design & Developed by: BD IT HOST