‎​মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধ
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে ৯২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

 

 

নেছারাবাদ উপজেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চরম প্রশাসনিক ও একাডেমিক সংকটের মুখে পড়েছে। উপজেলার ১৭০ টি বিদ্যালয়ের মধ্যে ৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো স্থায়ী প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদগুলো শূন্য থাকায় সহকারী শিক্ষকদের ওপর ন্যস্ত করা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব। এর ফলে একদিকে যেমন প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, অন্যদিকে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান ও শিক্ষা কার্যক্রম।
‎​
‎​অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে পড়েছে। সমকক্ষ পদমর্যাদার হওয়ার কারণে অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশনা যথাযথভাবে মানতে চান না। এর জেরে কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে গ্রুপিং বা বিভেদ সৃষ্টি হয়েছে, যা সার্বিক পরিবেশকে আরও জটিল করে তুলছে।

‎​শিক্ষক বণ্টনে ভারসাম্যহীনতা ও কোচিং বাণিজ্য
‎​উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক বণ্টনেও মারাত্মক ভারসাম্যহীনতার অভিযোগ রয়েছে। কোথাও প্রয়োজনের তুলনায় শিক্ষক বেশি থাকলেও আবার কিছু প্রতিষ্ঠানে শিক্ষক সংকট প্রকট। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীর কাঙ্ক্ষিত অনুপাত বজায় রাখা সম্ভব হচ্ছে না।
‎​পাশাপাশি, কয়েকটি বিদ্যালয়ে সরকারি সময়সূচি যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ উঠেছে। কিছু শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে ব্যক্তিগত প্রাইভেট ও কোচিং বাণিজ্যে বেশি মনোযোগী হওয়ার অভিযোগ রয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের ওপর। অনেক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়েও সাবলীলভাবে রিডিং পড়তে পারছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

‎​শিক্ষার মান নিয়ে অসন্তোষ বাড়ায় অনেক অভিভাবক তাদের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে নূরানী বা কওমি মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন। এতে সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ধরে রাখা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
‎​উপজেলার কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। এর মধ্যে ২৫ জনের কম শিক্ষার্থী রয়েছে এমন বিদ্যালয়ও রয়েছে। বিশেষ করে, মৈশানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ৮ জন শিক্ষার্থী রয়েছে, অথচ সেখানে কর্মরত রয়েছেন ৪ জন শিক্ষক।

‎​এ বিষয়ে নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাইনুল হাসান বলেন, “অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক পরিচালনায় সমস্যা হচ্ছে। ভারপ্রাপ্ত ও সহকারী শিক্ষকরা একই পদের হওয়ায় অনেকে নির্দেশ মানতে চান না। তবে বিদ্যালয়গুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে নিয়মিত রুটিন অনুযায়ী তদারকি করা হচ্ছে। স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ পেলে এই সংকটের অবসান ঘটবে।”

‎​জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা মোঃ বখতিয়ার রহমান জানান, “প্রধান শিক্ষক সংকটের বিষয়টি কর্তৃপক্ষ অবগত রয়েছে। বর্তমানে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই শিক্ষকসংক্রান্ত সব সংকটের সমাধান হবে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গতি ফিরবে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান

নেছারাবাদে জাসাসের কর্মীসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী হেলালকে নিয়ে জিয়া ও খালেদার মাজার জিয়ারত করলেন ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসাকে জনবান্ধব করার প্রত্যয়

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — আলমগীর সরকার

নেছারাবাদে ৯২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

ধামইরহাটে শিশু নির্যাতনের মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

১৮ মাসের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জেএমএস শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায়: সিরাজগঞ্জের পথসভায় শফিকুর রহমান

নিখোঁজের ৪ দিন পর শতবর্ষী বৃদ্ধার মরদেহ মিলল ফসলি জমিতে

১০

শ্রীনগরে দুই মাথা বিশিষ্ট বাছুর প্রসব

১১

রাজৈরে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১২

মানিকগঞ্জের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

১৩

মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৪

সম্মানে পদত্যাগ নাকি পালানোর পথ, তারেক রহমানকে নিজেই ঠিক করতে হবে: নাহিদ ইসলামের কড়া বার্তা

১৫

চাঁদাবাজি বন্ধ হওয়ার ভয়ে বিএনপির ঘরে ঘরে হাহাকার: লংমার্চে অলি আহমেদের বিস্ফোরক মন্তব্য

১৬

আমদানিনির্ভর জ্বালানির চাপ কমাতে মেগা উদ্যোগ: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

১৭

শ্রীনগরে বাজার গুলোতে ইলিশ মাছের ভরা মৌসুমে চাহিদার তুলনায় মাছ কম দাম ক্রেতাদের নাগালের বাইরে

১৮

শিকারীকান্দিতে খাসি কাপ ফুটবল টুর্নামেন্টে পাঁচআনি স্পোর্টিং ক্লাবের জয়

১৯

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST