পটিয়া (চট্টগ্রাম) সেলিম চৌধুরী
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রী হেলালকে নিয়ে জিয়া ও খালেদার মাজার জিয়ারত করলেন ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসাকে জনবান্ধব করার প্রত্যয়

 

 

চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মো. ইদ্রিস মিয়া দায়িত্ব গ্রহণের পরপরই প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিনকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে সাথে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে জিয়ারত করেন তিনি। এ সময় তারা প্রয়াত রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া করেন।
চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে মো. ইদ্রিস মিয়ার নিয়োগের প্রজ্ঞাপন ১৭ সেপ্টেম্বর জারি করা হয়। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ৭(১) ধারায় তাঁকে তিন বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
মাজার জিয়ারত শেষে ইদ্রিস মিয়া বলেন, চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর একটি গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠান। দায়িত্ব পালনে তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান। নগরবাসীর নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং ওয়াসার সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, চট্টগ্রামবাসীর প্রত্যাশা অনেক। এই দায়িত্বকে আমি জনগণের সেবা করার একটি সুযোগ হিসেবে দেখছি। ওয়াসার সেবায় যেখানে সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, মানুষের কল্যাণ ও জনসেবা নিশ্চিত করাই রাষ্ট্রের মূল দায়িত্ব। নতুন দায়িত্বে ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি কিংবা সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কেউই জনগণের মালিক নন; আমরা সবাই জনগণের সেবক। মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।চ্ জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে মীর হেলালের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গেও এ বক্তব্যের সাদৃশ্য রয়েছে।
মীর হেলাল আরও বলেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী। এ নগরের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এ ক্ষেত্রে নতুন ওয়াসা চেয়ারম্যানের নেতৃত্বে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মো. ইদ্রিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পটিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
এসময় সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম সুমন, সাফায়ত হোসেন চুক্কু, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুর আলম তালুকদার মঞ্জু, সদস্য সচিব জমির উদ্দিন মানিক সহ অঙ্গ সহযোগী সংগঠনের l

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান

নেছারাবাদে জাসাসের কর্মীসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী হেলালকে নিয়ে জিয়া ও খালেদার মাজার জিয়ারত করলেন ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসাকে জনবান্ধব করার প্রত্যয়

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — আলমগীর সরকার

নেছারাবাদে ৯২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

ধামইরহাটে শিশু নির্যাতনের মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

১৮ মাসের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জেএমএস শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায়: সিরাজগঞ্জের পথসভায় শফিকুর রহমান

নিখোঁজের ৪ দিন পর শতবর্ষী বৃদ্ধার মরদেহ মিলল ফসলি জমিতে

১০

শ্রীনগরে দুই মাথা বিশিষ্ট বাছুর প্রসব

১১

রাজৈরে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১২

মানিকগঞ্জের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

১৩

মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৪

সম্মানে পদত্যাগ নাকি পালানোর পথ, তারেক রহমানকে নিজেই ঠিক করতে হবে: নাহিদ ইসলামের কড়া বার্তা

১৫

চাঁদাবাজি বন্ধ হওয়ার ভয়ে বিএনপির ঘরে ঘরে হাহাকার: লংমার্চে অলি আহমেদের বিস্ফোরক মন্তব্য

১৬

আমদানিনির্ভর জ্বালানির চাপ কমাতে মেগা উদ্যোগ: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

১৭

শ্রীনগরে বাজার গুলোতে ইলিশ মাছের ভরা মৌসুমে চাহিদার তুলনায় মাছ কম দাম ক্রেতাদের নাগালের বাইরে

১৮

শিকারীকান্দিতে খাসি কাপ ফুটবল টুর্নামেন্টে পাঁচআনি স্পোর্টিং ক্লাবের জয়

১৯

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST