আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায়: সিরাজগঞ্জের পথসভায় শফিকুর রহমান

 

 

বিএনপি আট দফা দাবি না মানলে আন্দোলন এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের গণভোটের রায় বাস্তবায়নসহ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘কাঠফাটা রোদের মধ্যে আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, তাতে প্রমাণ হয়েছে আট দফা দাবি আদায়ে আপনারা প্রস্তুত। আট দফা দাবি না মানলে এক দফার জন্যও প্রস্তুত হোন। দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে জনগণের সঙ্গে বেইমানি ও প্রতারণা করা হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা হচ্ছে। সারাদেশে দখলদারি, চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, জুলাইয়ের আন্দোলনের অন্যতম দাবি ছিল রাষ্ট্রের সংস্কার, গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু এসব দাবি বাস্তবায়নের পরিবর্তে দলীয়করণ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এভাবে দেশ পরিচালনা করলে তা জুলাইয়ের চেতনার পরিপন্থী হবে।

সমাবেশে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়নসহ লংমার্চের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন করা হচ্ছে না। বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট নিয়েও তিনি সরকারের সমালোচনা করেন। সংসদে প্রতিবাদ ও রাজনৈতিকভাবে বিষয়টি তুলে ধরার পরও জনগণের প্রত্যাশা পূরণ না হলে রাজপথে কর্মসূচি দেওয়ার বিকল্প থাকে না বলে মন্তব্য করেন তিনি।

এদিকে লংমার্চকে ঘিরে শনিবার সকাল থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে হাটিকুমরুলে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের দুই পাশে মানুষের ভিড় বাড়তে থাকে। প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে দুপুরের মধ্যে হাটিকুমরুল গোলচত্বর এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়। পথে বিভিন্ন স্থানে পথসভা শেষে দুপুরে লংমার্চের বহর হাটিকুমরুলে পৌঁছে। সমাবেশ শেষে বেলা ২টা ১০ মিনিটের দিকে ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা রংপুরের উদ্দেশে যাত্রা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান

নেছারাবাদে জাসাসের কর্মীসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী হেলালকে নিয়ে জিয়া ও খালেদার মাজার জিয়ারত করলেন ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসাকে জনবান্ধব করার প্রত্যয়

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — আলমগীর সরকার

নেছারাবাদে ৯২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

ধামইরহাটে শিশু নির্যাতনের মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

১৮ মাসের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জেএমএস শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায়: সিরাজগঞ্জের পথসভায় শফিকুর রহমান

নিখোঁজের ৪ দিন পর শতবর্ষী বৃদ্ধার মরদেহ মিলল ফসলি জমিতে

১০

শ্রীনগরে দুই মাথা বিশিষ্ট বাছুর প্রসব

১১

রাজৈরে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১২

মানিকগঞ্জের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

১৩

মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৪

সম্মানে পদত্যাগ নাকি পালানোর পথ, তারেক রহমানকে নিজেই ঠিক করতে হবে: নাহিদ ইসলামের কড়া বার্তা

১৫

চাঁদাবাজি বন্ধ হওয়ার ভয়ে বিএনপির ঘরে ঘরে হাহাকার: লংমার্চে অলি আহমেদের বিস্ফোরক মন্তব্য

১৬

আমদানিনির্ভর জ্বালানির চাপ কমাতে মেগা উদ্যোগ: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

১৭

শ্রীনগরে বাজার গুলোতে ইলিশ মাছের ভরা মৌসুমে চাহিদার তুলনায় মাছ কম দাম ক্রেতাদের নাগালের বাইরে

১৮

শিকারীকান্দিতে খাসি কাপ ফুটবল টুর্নামেন্টে পাঁচআনি স্পোর্টিং ক্লাবের জয়

১৯

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST