মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে অবৈধ বালু কাটার খবর পেয়ে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এ অভিযানে পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে লৌহজং থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু জানান পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST