আজ রবিবার বিকেলে টেকেরহাটের বিভিন্ন দোকানের অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত এ সময় বিভিন্ন দোকানদারকে নগদ ১০০০ টাকা করে অর্থ জরিমানা করা হয়। অর্থ জরিমানার মূল কারণ হচ্ছে নিয়মিত ট্রেড লাইসেন্স নবায়ন না করা এবং হোল্ডিং ট্যাক্স নিয়মিত পরিশোধ না করা
এর পূর্বে রাজৈর পৌরসভা কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন দোকানে দোকানে নোটিশ প্রদান করা হয়েছিল কিন্তু নোটিশ অবজ্ঞা করে যে সকল দোকানদার হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স নবায়ন করেনি শুধুমাত্র ওই সকল দোকানদারদের নগদ অর্থ জরিমানা করা হয়
রাজৈর পৌরসভা কর্মকর্তারা জানান এ অভিযান চলমান থাকবে যতদিন পর্যন্ত শতভাগ ট্রেড লাইসেন্স নবায়ন এবং হোল্ডিং ট্যাক্স প্রদান করা না হবে
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মোঃ নাহিদ নিয়াজ শিশির, সহকারি কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, এছাড়াও সঙ্গে ছিলেন রাজৈর পৌরসভা কর আদায় করি এনামুল হক খান, এবং ট্রেড লাইসেন্স কর্মকর্তা রাকিব, এছাড়াও সঙ্গে ছিলেন পুলিশ কর্মকর্তারা
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST