নাজমুল হোসেন, রাজবাড়ী
১১ মে ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে নারী কৃষকদের পুষ্টি ও স্বাস্থ্যকর রন্ধন বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

 

 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নারী কৃষকদের স্বাস্থ্য সচেতনতা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে উপজেলা পর্যায়ে নারী কৃষকদের নিয়ে ‘স্বাস্থ্য, পুষ্টি ও স্বাস্থ্যকর রন্ধন প্রণালী’ বিষয়ক এই অর্ধদিবসের প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী কৃষকদের দৈনন্দিন খাবারের পুষ্টিমান বজায় রাখা, পরিচ্ছন্নতা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে রান্নার কলাকৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞানের ওপর ভিত্তি করে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ। তিনি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণকালে রতন কুমার ঘোষ বলেন, “কৃষিজীবী পরিবারের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে নারীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক রন্ধন শৈলী ও পুষ্টিজ্ঞান থাকলে স্বল্প খরচেও পরিবারের সবার সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব। এই ধরনের প্রশিক্ষণ নারী কৃষকদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”
উপস্থিত প্রশিক্ষণার্থীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আরও জনকল্যাণমূলক আয়োজনের অনুরোধ জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসাইল রাঙামালিয়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, সংস্কারের দাবি

পদ্মায় অবৈধ বালু কাটার বিরুদ্ধে গভীর রাতে লৌহজং উপজেলা প্রশাসনের অভিযান

জমকালো আয়োজনে চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন 

আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পেশাগত মর্যাদা রক্ষায় রাঙামাটিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

বালিয়াকান্দিতে নারী কৃষকদের পুষ্টি ও স্বাস্থ্যকর রন্ধন বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

বালিয়াকান্দিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস‍্য ফাহিম চৌধুরী

১০

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৮ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

১১

রাজবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

রাজৈরের টেকেরহাট ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সঠিক সময় আদায় না করার কারণে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমান

১৩

 ময়লার বিল ১০০টাকার অতিরিক্ত আদায় করলে   বাতিল হবে লাইসেন্স: ডিএসসিসি প্রশাসক

১৪

মহিষখলা ফেরিঘাটে নৌকা উপহার দিলেন ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার

১৫

পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ নারী কর্মী, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

১৬

রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার

১৮

হবিগঞ্জের বাহুবলে নাজমা আক্তার হত্যা বিচারের দাবিতে ভাইয়ের সংবাদ সম্মেলন

১৯

মরণফাঁদ’ বাঁশের সাঁকো আর নৌকাই ভরসা: মহিষখলা নদীতে স্থায়ী সেতুর আকুতি

২০

Design & Developed by: BD IT HOST