bdporikroma
৩১ ডিসেম্বর ২০২৫, ৩:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‎পিরোজপুরের তিন আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১৬ প্রার্থী



মো গোলাম আযম আছলাম
পিরোজপুর জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের আবেদন পত্র জমা দেন।

‎জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। এরপরে মাগরিবের পূর্বে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী ও পিরোজপুর-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শামীম সাঈদী মনোনয়নপত্র জমা দেন। একদিন পূর্বে ২৮ ডিসেম্বর বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জু সুমন মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও বিভিন্ন সময়ে অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন।

‎খোঁজ নিয়ে জানা যায়, পিরোজপুর-১ আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীসহ মোট ২ জন মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও পিরোজপুর-২ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, যার মধ্যে শেষ পর্যন্ত ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

‎অপরদিকে পিরোজপুর-৩ আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার তিন আসন থেকে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ সময় পর্যন্ত এর মধ্যে ১৬ জন সংসদ সদস্য প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই, আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিকআপ জব্দ

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা

নেত্রকোণার কেন্দুয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

কৃষকদের দক্ষতা ও পুষ্টি নিশ্চিতে লৌহজংয়ে পার্টনার কংগ্রেস-২০২৬

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

আওনাড়া গ্রামের সড়ক বেহাল, চরম দুর্ভোগে প্রায় ৩০০ পরিবারের মানুষ

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এএসপি জাবীর হুসনাইন সানীবের, ছেংগারচরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে কৃষির আধুনিকায়নে নিরলস কাজ করছেন কৃষি অফিসার রতন কুমার ঘোষ

পটিয়া হাইওয়ে পুলিশের হাতে দুই চোর সিএনজি সহ আটক

১০

১১

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব

১২

পটিয়ায় ডাকাতি প্রস্তুতিসহ পৃথক মামলায় ৩জন গ্রেপ্তার

১৩

৪ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী মো. বাবু বেপারী

১৪

শ্রীনগরে খাড়্রা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ কর্তৃক অনুষ্ঠিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড

১৭

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাংশা মডেল থানার শেখ মঈনুল ইসলাম

১৮

লৌহজংয়ে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

শেরপুরে স্বপ্ন সারথীদের মাঝে ব্র্যাকের সেলাই মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST