bdporikroma
১৫ ডিসেম্বর ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

হামিদুল ইসলাম স্বপন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের ৫৪ তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।
‎মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাইপাস রোডে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, ত্যাগ ও ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন—দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযুদ্ধের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার মাইনুল করিম, ছাত্র বিষয়ক সম্পাদক, শ্রীনগর উপজেলা বিএনপি ও সভাপতি, মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। সঞ্চালনা করেন মোঃ সায়েম ভূইয়া, ১নং সিনিয়র সহ-সভাপতি, মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এবং আহ্বায়ক সদস্য, ঢাকা বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল।

‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ মোঃ আব্দুল্লাহ্—১নং সদস্য, আহ্বায়ক কমিটি, মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও সভাপতি, সিরাজদিখান উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম মৃধা, আব্দুল বাতেন খান শামীম, মোঃ হাফিজুল ইসলাম খান এবং এম হায়দার আলী—তাঁরা সকলেই মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

‎প্রধান বক্তা ছিলেন আতাউর রহমান আতা, ১নং সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও আহ্বায়ক, ঢাকা বিভাগ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মোঃ শহিদুল ইসলাম মিল্টন, যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এবং সাবেক ভিপি, শ্রীনগর সরকারি কলেজ। এছাড়া বিশেষভাবে উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস ধীরন, সম্মানিত সদস্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

‎অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের রোকন বিএনপিতে যোগদান।

এসময় শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

‎এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মাহাবুব আলম, সহ-সভাপতি, আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ বিল্লাল হোসেন, যোগাযোগ সম্পাদক, আলি ইমাম রেজা, ক্রীড়া সম্পাদক, মোঃ রনক মামুন, ১নং সদস্য, মুন্সীগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলসহ শ্রীনগর-সিরাজদিখান উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন 

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ

পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

পিরোজপুরে জুলাই শহীদ এমদাদুল হককে দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে  স্মরণ, ‘শহীদদের রক্ত মজলুমের বিজয় নিশ্চিত করবে

শ্রীনগরে সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কবি নজরুল কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা

১১

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু; শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও

১২

লোহাগড়া শহরজুড়ে জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে মোঃ সাজ্জাদ হোসেন রানা

১৩

টানা বৃষ্টিতে নড়াইলের তিন পৌর শহর জলাবদ্ধ

১৪

শ্রীনগরে ভারী বৃষ্টিতে নিন্ম আয়ের মানুষ বিপাকে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে

১৫

ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায়১০০ কেজি গাঁজা সহ  মাদক পরিবহনে কাভার্ড ভ্যান  আটক

১৬

মুজিবনগরে সংবাদ সংগ্রহকালে দৈনিক বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধির উপর হামলা

১৭

রাজবাড়ীতে পোল্ট্রি খামার থেকে এক জনের মরদেহ উদ্ধার

১৮

হবিগঞ্জ পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ

১৯

দুনিয়ায় কেউ নেই তাঁর—ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় বৃদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST