bdporikroma
২৪ নভেম্বর ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোহনগঞ্জ হাওর চলাচলে বাধা, আবুল কালাম সহ ছয়জনের বিরুদ্ধে ১৩৩ ধারায় তদন্তের নির্দেশ

মোহনগঞ্জ হাওর চলাচলে বাধা, আবুল কালাম সহ ছয়জনের বিরুদ্ধে ১৩৩ ধারায় তদন্তের নির্দেশ

মোহনগঞ্জ হাওর চলাচলে বাধা, আবুল কালাম সহ ছয়জনের বিরুদ্ধে ১৩৩ ধারায় তদন্তের নির্দেশ

জেলা প্রতিনিধি নেত্রকোনা
মহিউদ্দিন তালুকদার
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় হাওড়ে স্বাভাবিক চলাচল ব্যাহত করার অভিযোগে মোঃ হেলাল মিয়ার আবেদনের পর ফৌজদারি কার্যবিধির ১৩৩ ধারায় তদন্তের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুখময় সরকার। এ বিষয়ে তিনি ১৯ নভেম্বর ২০২৫ তারিখে আদেশনামা জারি করেন।

জারি করা আদেশে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জকে অভিযোগের বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন এডিএম সুখময় সরকার। এ ছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

অভিযোগকারী হেলাল মিয়া বলেন,
“আবুল কালাম বহুদিন ধরে আওয়ামী লীগ এর সময় হতে
ব্যক্তিগত স্বার্থে রাস্তা কেটে মাছ ধরে। এতে এলাকাবাসী ভোগান্তিতে পড়লেও আমরা বলতে পারিনি। এবার যাতে এমন আর না হয়, তাই আইনের দ্বারস্থ হয়েছি।”

স্থানীয়দের অভিযোগ—রাস্তা কেটে দেওয়ায় আগাম বন্যায় ফসলহানির ঝুঁকি বাড়ে, হাওড়পাড়ের মানুষের চলাচল বিঘ্নিত হয় এবং ধান আনা-নেওয়াতেও সমস্যা দেখা দেয়। তারা ঘটনার দ্রুত তদন্ত ও স্থায়ী সমাধান দাবি করেছেন।

অভিযুক্ত আবুল কালাম অভিযোগ অস্বীকার করে বলেন,
“রাস্তাটি আমার জমির ওপর। মাছ ধরার সময় রাস্তা কাটলেও পরে আমি ঠিক করে দিই। মাছ বিক্রির অর্ধেক টাকা মসজিদ ও এতিমদের জন্য দান করি। এতদিন কোনো সমস্যা হয়নি, এখন হঠাৎ আপত্তি তুলছে।”

তিনি আরও জানান, তার প্রাপ্য ক্ষুণ্ণ না হলে তিনি আইনগত সিদ্ধান্ত মেনে নেবেন।

চলমান এই তদন্তের ফলাফলের দিকে এখন তাকিয়ে আছে হাওড়পাড়ের সাধারণ মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক উদ্ধার’কে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মোহম্মদ শাহীন সুত্রাপুরে  গ্রেফতার 

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

১০

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

১১

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

১২

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১৪

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৫

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

১৬

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

১৭

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

১৮

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ থেকেই হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়ে বিরোধের সূত্রপাত! বক্তব্য দিতে নারাজ শিক্ষক তৈয়ব আলী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করা ও অর্থ-সুবিধা দেওয়ার অভিযোগ; চার শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST