মান্নার মিয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় শান্তিগঞ্জের ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মদন মোহন রায়ের সভাপতিত্বে এবং শিক্ষার্থী কলি বেগম, আরাফাত তাওসিফ নিয়ন ও সানজানা আফরিন সামার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. মাছুম মিয়া, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আইনজীবী খলিল রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলিনা আক্তার, গণিত শিক্ষক নিহার রঞ্জন দাস এবং অভিভাবক দিলোয়ার হোসেনসহ অন্যান্যরা।জানা যায়, এবারের অনুষ্ঠিত ২৫ তম মেধা বৃত্তি পরীক্ষায় প্রায় ১,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম বিভাগে ৩০ জন এবং দ্বিতীয় বিভাগে ৪৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।প্রদান  অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন আয়োজনে মিলিত হতে পেরে আমি খুবই আনন্দিত। তিনি বলেন, “আমার সময় হয়তো শেষের পথে, কিন্তু আমার সন্তানরা এই আয়োজনকে এগিয়ে নিয়ে যাবে। এলাকাবাসী ও উত্তরণ ক্লাবের সহযোগিতায় এই বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে।”এসময় স্কুলের সাবেক – বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশ ও এক মিলনমেলায় পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে নামছে ভক্তসমুদ্র

পরিবারের কান্না’র আহাজারি পটিয়ায় নিরীহ সিএনজি চালক কে মিথ্যা মামলা নিয়ে হয়রানি!

ফুটবল খেলাকে কেন্দ্র করে তালতলীতে শিশুকে পিটিয়ে হত্যা মৃত্যু ছেলের প্রতি মায়ের শেষ ভালোবাসা

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল: দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

লোহাগড়ায় ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান’র জন্মদিন উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা, ভেষজ প্রদর্শনী ও ফ্রী চিকিৎসা ক্যাম্পের আয়োজন

অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী কার্যক্রম বন্ধসহ চার দাবিতে কবি নজরুল কলেজ ছাত্র অধিকারের স্মারকলিপি

আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি

কমলনগরে পুলিশের অভিযানে চোর চক্রের দুই সদস্যসহ গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত অন্তত ৮

১০

নিশুতি রাতে পদ্মায় প্রশাসনের অ্যাকশন: দৌলতদিয়ায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

১১

মানব পাচার মামলার আসামি সালাউদ্দিন শেখ (৪৮)’কে রাজধানীর লালবাগ এলাকা  গ্রেফতার 

১২

পদ্মা সেতু সংলগ্ন এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, গুরুতর আহত শিশু

১৩

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুন্ঠিত ০৪ টি গ্রেনেড উদ্ধার

১৪

সাতকানিয়ায় মনেয়াবাদ কবরমুড়ায় ১৫তম ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন

১৫

লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৬

পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে ইসলামী ছাত্রশিবিরের হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা ‎

১৭

নেত্রকোনা নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা, অবরুদ্ধ করা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এজাহারভুক্ত এক আসামিসহ এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৮

আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ৯ নং মনোহরপুর ইউনিয়ন মাধবপুর গ্রামে নিশংস হত্যার শিকার  এক বৃদ্ধ

১৯

রাজবাড়ীতে তীব্র গরমে ভয়াবহ লোডশেডিং: অতিষ্ঠ পরীক্ষার্থী ও সাধারণ মানুষ

২০

Design & Developed by: BD IT HOST