শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পূর্বধলা উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় এমপির গাড়িটি ব্যাপক ভাঙচুর করা হয় এবং তাকে বেশ কিছুক্ষণ সেখানে অবরুদ্ধ করে রাখা হয়।
ভুক্তভোগী সংসদ সদস্য মাছুম মোস্তফার দাবি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে প্রায় শতাধিক লোক অতর্কিতভাবে এই হামলা চালায়। হামলায় এমপির সঙ্গে থাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।এমপি আরও জানান, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত একটি নিকটস্থ মসজিদে নিয়ে যান। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে করে তাকে নিরাপদে পূর্বধলায় পৌঁছে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, আগের দিন থেকেই প্রতিপক্ষ স্লোগান ও মিছিলের মাধ্যমে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে রেখেছিল।ঘটনার পর শুক্রবার রাত সোয়া ২টার দিকে এমপির ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।ইশতিয়াক আহমেদ বাবু (যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি)মো. আনার (যুবদল নেতা)সাজু আহমেদ (সদস্যসচিব, উপজেলা ছাত্রদল)সোলাইমান কবির পাপ্পু (যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল)এই ঘটনাকে কেন্দ্র করে পুরো পূর্বধলা এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST