মেহেরপুরে এক আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খানের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জামায়েতের জেলা সেক্রেটারি মো: ইকবাল হুসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলার আমীর মাওলানা সোহেল রানা, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম। মেহেরপুর জেনারেল হাসপাতাল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও জেলার বিভিন্ন ফিলিং স্টেশন গুলো তদারকি ও খোঁজখবর নেন। কৃষকদের দাবি সংসদ সদস্যের কাছে, পর্যাপ্ত তেল যেন তারা পাই। এ ব্যাপারে কৃষকদের আশ্বাস প্রদান করেন মাননীয় সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান। স্বাস্থ্য খাতে তিনি সাংবাদিকদের বলেন মেহেরপুর জেলার যতগুলো কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র আছে সবগুলো যেন মানুষের সেবামূলক কাজ করতে পারে এবং পর্যাপ্ত ঔষাধ পাই এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলেছেন। পল্লী বিদ্যুৎ সমিতি সীমাহীন যে লোড শেটিং এবং গ্রাহকদের হয়রানির ব্যাপারে তিনি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার সহ অন্যান্য কর্মকর্তাদের ধৈর্য সহকারে কাজ করার আহ্বান জানান। কোন মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST