পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের জমকালো বিদায় অনুষ্ঠান সম্পন্ন

 

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আরিফুল ইসলাম জিহাদী-এর বিদায় উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মসজিদের মুসল্লী ও স্থানীয় মহল্লাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি লায়ন মোহাম্মদ আমানুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি জামশেদ গিয়াসউদ্দিন, সাতকানিয়া দাফন কাফন সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ আকতার উদ্দিন, তৌহিদ খান, শিবলু, নাঈম উদ্দিন, কোরবান আলী, আব্দুর রশিদ, পেশ ইমাম রাশিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদায়ী খতিবের প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে মানপত্র পাঠ করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। বক্তারা তাদের বক্তব্যে খতিবের দ্বীনি খেদমত, উত্তম চরিত্র ও সমাজে তাঁর ইতিবাচক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী খতিব আরিফুল ইসলাম জিহাদী তাঁর বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অনেক সময় খতিবদের অসম্মানজনকভাবে বিদায় দেওয়া হলেও তাঁকে অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে বিদায় জানানো হয়েছে—এ জন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে আরও অসংখ্য মুসল্লী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬, মানবতার আলোয় উজ্জ্বল মাকসুদুর রহমান

সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের জমকালো বিদায় অনুষ্ঠান সম্পন্ন

রাজধানীর মুগদায় হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় প্রধান ০২ জন আসামি’কে গ্রেফতার 

সিরাজদিখানে ইউপি সদস্য পদ প্রার্থী উজ্জ্বল শেখের সমর্থনে মত বিনিময় সভা!

১০ বছর ধরে ঠাঁয় দাঁড়িয়ে ব্রিজ, নেই রাস্তা: ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

পটিয়ায় শিল্পপতি আবুল বশর এর মায়ের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

‎নাজিরপুরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নেত্রকোনায় মলম পার্টির চক্রের হাতে আসহায় অটুচালক পরিবার নিঃস্ব : পরিবারের হাহাজারি

শৈলকুপায় খাস জমি দখল করে মাটি লুটের অভিযোগ

শিবগঞ্জে ভূয়া খাদ্যবান্ধব কার্ড কেলেঙ্কারি: নিম্নমানের চাল বিতরণে গ্রেপ্তার ২

১০

শ্রীনগরে রাড়িখাল পুনঃ খাল খনন উদ্বোধন করলেন মুন্সিগঞ্জ- ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

১১

লৌহজংয়ে রাতের অভিযানে মাদকসহ গ্রেফতার ১

১২

রাজবাড়ীতে হামের প্রকোপ: ২০ মে’র মধ্যে টিকা পাবে ১ লক্ষ ১৭ হাজার শিশু

১৩

মুন্সীগঞ্জের শেখর নগর ইউনিয়ন বিএনপির সভাপতির ইন্তেকাল

১৪

পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি

১৬

রাজৈরে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

১৭

মাসুদপুর সীমান্তে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

১৮

লৌহজংয়ে দুই ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন

১৯

সিলেটের গোলাপগঞ্জে পুলিশের তৎপরতায় ২৮০০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী  আটক

২০

Design & Developed by: BD IT HOST