২৪ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় নাজিরপুর নাজিরপুরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে সংগঠনের কার্যক্রম জোরদার, সদস্যদের আদর্শিক উন্নয়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দায়িত্বশীলদের মাঝে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।
এসময় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাযী, বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা যুববিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, শ্রমীক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ আল ইমরান প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সেক্রেটারি বৃন্দ অংশ গ্রহণ করেন।
মো গোলাম আযম আছলাম
পিরোজপুর জেলা প্রতিনিধি
মোবাইল-০১৭১৫১১৫৪২
তাং- ২৪।০৪।২৬
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST