মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর- ১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: আবু সাদিক কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ড. আলমগীর বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মতিন টিম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল, অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন কুষ্টিয়া জেলা আমীর, মেহেরপুর জেলা সেক্রেটার মোঃ ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাবারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সেক্রেটারি মোঃ খাইরুল বাসারসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীরাও ছিলেন। প্রধান অতিথি বলেন আগামী বাংলাদেশের কোন সরকার যেন স্বৈরাচার না হতে পারে এবং প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এই ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST